বুধবার, ২২ Jul ২০২৬, ১২:৩৭ অপরাহ্ন

News Headline :
পাবনার মানসিক হাসপাতাল কি ঠাকুরের তীর্থ ভুমি বানানোর চক্রান্ত চলছে কারা জড়িত ১৮ জুলাই পাবনায় বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের উপর পুলিশ ও ছাত্রলীগের গুলির ঘটনার কোন বিচার হবে না ? মতিহার থানার ধরমপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, দাফন সম্পন্ন পাবনায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে পুলিশের উপর হামলা পাবনায় কবি “বন্দে আলী মিয়ার সাহিত্য কর্মে সমকালীন সমাজ” গ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত পাবনায় লাশবাহী অ্যাম্বুলেন্সের সাথে বাসের সংঘর্ষে ৩ জন নিহত আহত ১০ জন পাবনায় ২টি বিদেশি পিস্তল ম্যাগজিন ও গুলিসহ যুবক গ্রেপ্তার রাজশাহী মতিহার থানার ইন্সপেক্টর পরিচয়ে প্রতারণা, বিকাশে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ পাবনার ভাঙ্গুড়ায় গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক (CRN) বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত পাবনার আটঘরিয়ায় মিয়াপাড়ার আব্দুস সালাম ৬বছর ধরে শিকলবন্দী রহস্য উদঘাটনের দাবি এলাকাবাসীর

অবশেষে ধুনটে ছাত্রলীগের সাঃসঃ কতৃক কলেজছাত্রী অপহরণ মামলা নথিভুক্ত হলো মোট আসামি ৫

Reading Time: < 1 minute

মোঃ হেলাল উদ্দিন সরকার, ধুনট বগুড়া :
ধুনট (বগুড়া) এ অবশেষে কলেজ ছাত্রী অপহরণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের স্ত্রী দাবি করা সেই ছাত্রলীগের সাধারণসম্পাদক এর বিরুদ্ধে মামলা দায়ের করেছেন কলেজ ছাত্রীর পিতা। অভিযুক্তের নাম আবু সালেহ স্বপন। সে ধুনট উপজেলার ছাত্রলীগের সাধারণ সম্পাদক। তার পিতার নাম ভান্ডারবাড়ি ইউনিয়নের মৃত আবুল কাসেম।
৯আগষ্ট মঙ্গলবার রাতে ঐ কলেজ ছাত্রীর পিতা বাদী হয়ে স্বপন ও তার দুই সহোদর, ইউপি সদস্য সাইফুল ইসলাম এবং স্বাস্থ্য কর্মী রিপন সহ মোট ৫ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন।
ধুনট থানার মামলা সুত্রে জানাযায়, গত ৮ আগষ্ট সোমবার বিকেলে অভিযুক্ত স্বপন তার মটর সাইকেল যোগে উল্লেখিত ছাত্রীকে ধুনট সরকার পাড়া জিঞ্জির তলা এলাকা থেকে অপহরণ করে। বাসার সবাই অনেক খোজাখুজি করে না পেয়ে অবশেষে ৯আগষ্ট রাতে ধুনট থানায় এই মামলা দায়ের করেন।
প্রসঙ্গত এ মামলা সম্পর্কে জানতে চাইলে ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) কৃপা সিন্ধু বালা বলেন, মামলা নথিভুক্ত করা হয়েছে এবং ভিকটিমকে উদ্ধার এবং সকল আসামি গ্রেফতারের নানাবিধ চেষ্টা শুরু করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com