বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন

News Headline :
পাবনায় হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী কৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপিত আটঘরিয়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, কেক কাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত দিল্লিতে মহাবিপদ সংকেত জয়পুরহাটে সড়ক দুর্ঘটনায় পাহাড়পুরের যুবকের মৃত্যু ‘পয়েন্ট খোলা, তবুও লাইন ক্লিয়ার! অল্পের জন্য রক্ষা বেনাপোল এক্সপ্রেস’ ভুয়া পুলিশ পরিচয়ে বিআরটিএ কার্যালয়ে উপস্থিত যুবক গ্রেফতার আটঘরিয়ায় কমিউনিটি ভিত্তিক ভার্মিকম্পোস্ট (কেঁচো সার) উৎপাদন শ্রমিকের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় আমার কন্ঠ থাকবে সোচ্চার: শিমুল বিশ্বাস হারানো ১২৫ মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিল আরএমপি পাবনা জেলা কাব ক্যাম্পুরির উদ্বোধন

অবশেষে সেই শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে থানায় মামলা

Reading Time: < 1 minute

মাসুদ রানা রাব্বানী, রাব্বানী:
অবশেষে রাজশাহীর পুঠিয়ায় সেই শিশু (৮)কে ধর্ষণের চেষ্টার অভিযোগে থানায় মামলা করা হয়েছে। রোববার মামলাটি করেছে ভিকটিমের বাবা বাবুল আক্তার। মামলার আসামী অপির কারিগর (৪৫) কে আটক করেছে পুলিশ। ওই শিশু খামারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী। বৃহস্পতিবার পুঠিয়ার ভালুকগাছির খামারবাড়ি গ্রামে ওই শিশুকে ধর্ষণের চেষ্টা করা হয়। শিশুটির বাবা জানান , ওই শিশু ও অভিযুক্ত অপির কারিগর সম্পর্কে প্রতিবেশী চাচা ও ভাতিজি হয়। বৃহস্পতিবারে অপির কারিগর শিশুটিকে খাবার জিনিসের প্রলোভন দিয়ে বাড়ির পাশে একটি কচু ক্ষেতে ডেকে নেয়। সেখানে শিশুটিকে ধর্ষণের চেষ্টা করে। বিষয়টি আমরা আইনগতভাবে যেতে চাইলে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও তার অনুসারিরা বাধা দেন। পরে তারা শুক্রবার রাতে চেয়ারম্যানের বাড়িতে সালিশ বসায়। সেখানে অভিযুক্তকে ৯০ হাজার টাকা জরিমানা করে। সে টাকা তারা ভাগ বাটােয়ারা করে নেয়।
তবে ভালুকগাছি ইউনিয়নের চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা তাকবির হাসান বলেন, এটা একটা নরমাল বিষয়। তাই আমরা সামাজিক ভাবে সমাধান করেছি। বেশি কিছু হলে অভিযুক্তকে থানা পুলিশে দিতাম। সালিশে কি রায় দেয়া হয়েছে জানতে চাইলে তিনি বলেন, ৯০ হাজার টাকা জরিমানা সমাজপতিদের মাঝে ও ক্লাব ঘরে বন্টন করে দেয়া হয়েছে।
এদিকে এ ঘটনায় রোববার দুপুরে নয় সমাজপতিকে আটক করেও রহস্যজনক কারণে ছেড়ে দেয় পুলিশ। সূত্রমতে, চেয়ারম্যানের বাড়িতে দুইবার হানা দিলেও তার দেখা পায়নি পুলিশ।
এ ব্যাপারে থানার ওসি সোহরাওয়ার্দী হোসেন বলেন, ভিকটিমের বাবা থানায় মামলা করেছে। আমরা আসামীকে আটক করেছি। নয়জন সালিসদারকে থানায় এনে এ ঘটনার তথ্য নিয়েছি। চেয়ারম্যান সাহেব অসুস্থ। তাকে বাড়িতে পাওয়া যায়নি।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com