বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:৩৮ পূর্বাহ্ন

News Headline :
পাবনায় মৃত ব্যাক্তির নামে বৈষম্যবিরোধী হত্যা মামলার অভিযোগ পত্র তদন্ত প্রশ্নবিদ্ধ পুনঃ তদন্তের দাবি বদলগাছীতে প্রশাসনের আয়োজনে আনুষ্ঠানিক ভাবে ঈদ-ই-মিলাদুন্নবী পালিত সিরাজগঞ্জের শাহজাদপুরে নৌকা বাইসকে কেন্দ্র করে হামলা ১৫ জন আহত ট্রাক, ট্যাংকলরী ও কার্ভাড ভ্যান শ্রমিক ইউনিয়নের পাবনার ভাঙ্গুড়া উপশাখা কমিটি ঘোষনা পাবনার ঈশ্বরদীতে পদ্মা নদীতে রাতের আঁধারে চলছে অবৈধভাবে বালু উত্তোলনের মহোৎসব পাবনার সাঁথিয়ায় সড়ক দুর্ঘটনায় সিএনজি চালক নিহত কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণ চেক প্রদান পাবনায় পলিথিন কারখানায় অভিযান পলিথিন জব্দ জরিমানা আদায় ও কারখানা বন্ধ  রাসিকের ইতিহাসে প্রথমবার রুয়েট শিক্ষার্থীদের ইন্টার্নশিপের সুযোগ ফুলপুরে মাদ্রাসার প্রথম সাময়িক পরীক্ষার ফল প্রকাশ ও পুরস্কার বিতরণ

অবৈধ্য ভাবে ট্রাক্টর দিয়ে পরিবহনের অভিযোগে ৭০ হাজার টাকা জরিমানা আদায়

Reading Time: < 1 minute

মোঃ মোরসালিন ইসলাম, দিনাজপুর ::

দিনাজপুরের ফুলবাড়ীতে অবৈধ্য ভাবে মাটি খনন করে রাবিশ বালু উত্তোলনের অভিযোগে ১টি ভেকুকে ১০ হাজার টাকা  ও অবৈধ্য রাবিশ বালু পরিবহনের দায়ে ৮টি ট্রাক্টর ৬০ হাজার মোট ৭০ টাকা টাকা জরিমানাসহ রাবিশ বালু জব্দ করেছেন ভ্রাম্যমান আদালতের বিচারক উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মুহাম্মদ ওয়াসিকুল ইসলাম। গতকাল বেলা সাড়ে ১২ টায় উপজেলার রাজারামপুর আদর্শ কলেজপাড়া এলাকায় অভিযান চালিয়ে, অবৈধ্য ভাবে মাটি খনন করে রাবিশ বালু উত্তোলন  ও বহনের সময় এই অভিযান পরিচালনা করেন তিনি।  ভ্রম্যমান আদালতে জরিমানা প্রদানকারী ট্রাক্টরের মালিকেরা হলেন সুজাপুর গ্রামের বাসীন্দা ও মাদিলা হাট কলেজের অধ্য মোস্তফিজুর রহমান, পূর্ব গৌরীপাড়া গ্রামের খেরাজ উদ্দিনের ছেলে রাকিব, একই এলাকার মকছেদ আলীর ছেলে বাদল, দুধিপুর গ্রামের অহিদুল ইসলামের ছেলে আহসান হাবিব, কানাহার গ্রামের আজাহার আলীর ছেলে সুমন, আমডুঙ্গি হাটের মহিদুল ইসলাম ও রাঙ্গামাটি গ্রামের উমর উদ্দিনের ছেলে আতাউর রহমান। এছাড়া ভেকু মালিক রাজারামপুর ফকির পাড়া গ্রামের জয়নাল আবেদিন। উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ ওয়াসিকুল ইসলাম বলেন, সরকারী অনুমতি ছাড়ায় অবৈধ্য ভাবে মাটি খনন করে রাবিশ বালু উত্তোলন ও বহনের দায়ে এ জরিমানা আদায় করা হয়েছে। অবৈধ্য ভাবে বালু মাটি খনন ও উত্তোলনকারীদের বিরুদ্ধে এ অভিযান নিয়মিত চলছে চলবে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com