মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৮ অপরাহ্ন

News Headline :
অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত পাবনায় মৃত ব্যাক্তির নামে বৈষম্যবিরোধী হত্যা মামলার অভিযোগ পত্র তদন্ত প্রশ্নবিদ্ধ পুনঃ তদন্তের দাবি বদলগাছীতে প্রশাসনের আয়োজনে আনুষ্ঠানিক ভাবে ঈদ-ই-মিলাদুন্নবী পালিত সিরাজগঞ্জের শাহজাদপুরে নৌকা বাইসকে কেন্দ্র করে হামলা ১৫ জন আহত ট্রাক, ট্যাংকলরী ও কার্ভাড ভ্যান শ্রমিক ইউনিয়নের পাবনার ভাঙ্গুড়া উপশাখা কমিটি ঘোষনা

অবৈধ ধান মজুদ নওগাঁয় চালকল মালিক গ্রুপ সভাপতির লাখ টাকা জরিমানা

Reading Time: < 1 minute

মোঃ হাবিবুর রহমান, নওগাঁ :
অবৈধ ভাবে ধান মজুত করায় নওগাঁ জেলা চালকল মালিক গ্রুপের সভাপতি ও নওগাঁ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম রফিকের ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। একই সাথে সাড়ে ৪ হাজার মেট্রিক টন ধানসহ তার ৩ টি গুদাম সিলগালা করে দেয়া হয়েছে।
এছাড়া মফিজ উদ্দিন অটো রাইস মিল নামে অপর এক চালকলে অভিযান চালিয়ে ৫০ হাজার টাকা ও তছিরন অটোমেটিক রাইস মিলে অভিযান চালিয়ে ১ লাখ টাকা জরিমানা করেছে আদালত। শনিবার সন্ধার দিকে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেটের নেতৃত্বে গঠিত দুটি ভ্যাম্যমান আদালত চালকলগুলোতে অভিযান চালায়। নওগাঁর জেলা প্রশাসক গোলাম মওলা জানান, অবৈধ মজুদ বিরোধী অভিযান চলমান রয়েছে। বিকেলে শহরের আনন্দ নগর এলাকায় মেসার্স আরএম রাইস মিলে অভিযান চালানো হয়। এসময় ওই মিলের ৩ টি গুদামে অবৈধ ভাবে প্রায় সাড়ে ৪ হাজার মেট্রিক টন ধান পাওয়া যায়। পরে কৃষি বিপনন আইনে মিলের স্বত্ত্বাধীকারী নওগাঁ জেলা চাল কল মালিক গ্রুপের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম রফিকের ১ লাখ টাকা জরিমানা করা হয়। একইসাথে গুদামগুলো সিলগালা করা হয়। বাজার দর অনুযায়ী ধান বিক্রির শর্তসাপেক্ষ গুদামগুলো খুলে দেয়া হবে জানান জেলা প্রশাসক।
অন্যদিকে শহরের বাইপাস এলাকায় তছিরন অটো রাইসমিলে অভিযান চালিয়ে অবৈধ ধান মজুদের প্রমান পায় ভ্রাম্যমান আদালত। এসময় ওই মিল মালিকের ১ লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়া শহরের মাদার মোল্লা এলাকায় মফিজ উদ্দিন অটো রাইস মিলে অভিযান চালানো হলে বেশ কিছু অনিয়ম ধরা পরে। অনুমোদনের চেয়ে বেশী সময় ধরে ধান-চাল মজুদ করায় ওই মিলের মালিক তৌফিকুল ইসলাম বাবুর ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
জেলা প্রশাসক গোলাম মওলা জানান, অবৈধ মজুদ বিরোধী চলমান অভিযানের ফলে চালের বাজার দর কমতে শুরু করেছে। এই অভিযান চলমান থাকবে জানান তিনি।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com