সোমবার, ২৯ Jun ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ন

News Headline :
রাজশাহীর মোহনপুরে আম নামানোকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ১ পাবনায় ভেজাল ম্যাজিক মশলা তৈরির কারখানায় অভিযান বিপুল পরিমাণ নকল পণ্য জব্দ একজন আটক রাজশাহী নগরীতে পিতাকে হত্যার মামলার ছেলে রাকিব ঢাকায় গ্রেফতার পাবনা জেলা প্রশাসকের নির্দেশনায় ভাঙ্গুড়ার আশ্রয়ণ প্রকল্প পরিদর্শনে এসিল্যান্ড; বাতিলের ঘোষণা  বিক্রি হওয়া ঘরের বরাদ্দ পাবনায় নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধ এবং বাল্যবিবাহ বিষয়ক র‌্যালি ও আলোচনা সভা জাতীয় বাজেট দেশের গুরুত্বপূর্ণ দলিল; প্রফেসর ড. মো. ফজলুল হক পাবনার আটঘরিয়ায় অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচি নওগাঁর বদলগাছীতে দলীয় প্রভাব খাটিয়ে জমি দখলের চেষ্টা পাবনায় চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় কারিগরি শিক্ষার ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

অল্প বয়সেই আন্তর্জাতিক অঙ্গনে পরিচিতি পেয়েছেন নওগাঁর মাওলানা রেজাউল করিম।

Reading Time: < 1 minute

নুরুজ্জামান লিটন,নওগাঁঃ
বাংলাদেশ,ভারত,ভূটান,নেপালসহ বিশ্বের বিভিন্ন দেশে অল্পসময়ের মধ্যেই মিষ্টি কন্ঠস্বরে অসাধারণ ভাবে কোরআন হাদিসের বক্তব্য দিয়ে বাংলা ভাষাভাষী কোটি মানুষের কাছে পরিচিতি এবং ভালোবাসা অর্জন করেছেন নওগাঁর কৃতি সন্তান তরুণ ইসলামী আলোচক ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কুরআন মাওলানা রেজাউল করিম নওগাঁ । বর্তমানে তিনি নওগাঁ জেলার বদলগাছী উপজেলার গোবরচাঁপাহাট আ, হা,সি,দাখিল মাদ্রাসার সুপার ও বাংলাদেশ সরকারের শিক্ষা সেক্টরের এমপিও পদে লেকচারার এরাবিক হিসেবে ধর্মপুর গোয়ালভিটা হোসেনিয়া সিনিয়র মাদ্রাসায় এনটিআরসিএ কর্তৃক সুপারিশ প্রাপ্ত। শিক্ষা জীবনে তিনি দাখিল,আলিম,ফাজিল(বি,এ)এবং ডাবল টাইটেল (এম,এ)মাস্টার্স সকল পাবলিক পরীক্ষায় প্রথম শ্রেনী অর্জন করেন। তিনি বাংলাদেশ এবং ভারতের পশ্চিমবাংলা(কলকাতা), আসাম,ত্রিপুরা,নাগাল্যান্ড, উড়িষ্যা,বিহার,ঝাড়খন্ড রাজ্যে এবং ভুটান ও নেপালে ইসলামী ওয়াজ মাহফিলের বক্তব্য প্রদান করেন। তার ইউটিউব চ্যানেল Mawlana Rejaul Karim Noagaon এর মাধ্যমে তরুণ প্রজন্মের কাছে তার বক্তব্য তুলে ধরে ভবিষ্যত প্রজন্মকে জঙ্গিবাদ,অপসংস্কৃতি,নেশা ও খারাপ দিক থেকে টেনে এনে ইসলামের সুশীতল ছাঁয়ায় জায়গা করে দেয়ার চেষ্টা অব্যাহত রেখেছেন। ইউটিউবে বর্তমানে তার দর্শক সংখ্যা প্রায় লক্ষাধিক । ওয়াজ মাহফিলের পাশাপাশি তিনি বাংলাদেশ টেলিভিশনে ইসলামিক বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। বর্তমানে তরুণ যুবক যুবতীদের কাছে তার ওয়াজ মাহফিল গুলো বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। তিনি সকলের কাছে দোয়া চেয়েছেন যাতে সারাটি জীবন ইসলামের খেদমত করে জীবন পাড়ি দিতে পারেন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com