বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন

News Headline :
পাবনায় মৃত ব্যাক্তির নামে বৈষম্যবিরোধী হত্যা মামলার অভিযোগ পত্র তদন্ত প্রশ্নবিদ্ধ পুনঃ তদন্তের দাবি বদলগাছীতে প্রশাসনের আয়োজনে আনুষ্ঠানিক ভাবে ঈদ-ই-মিলাদুন্নবী পালিত সিরাজগঞ্জের শাহজাদপুরে নৌকা বাইসকে কেন্দ্র করে হামলা ১৫ জন আহত ট্রাক, ট্যাংকলরী ও কার্ভাড ভ্যান শ্রমিক ইউনিয়নের পাবনার ভাঙ্গুড়া উপশাখা কমিটি ঘোষনা পাবনার ঈশ্বরদীতে পদ্মা নদীতে রাতের আঁধারে চলছে অবৈধভাবে বালু উত্তোলনের মহোৎসব পাবনার সাঁথিয়ায় সড়ক দুর্ঘটনায় সিএনজি চালক নিহত কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণ চেক প্রদান পাবনায় পলিথিন কারখানায় অভিযান পলিথিন জব্দ জরিমানা আদায় ও কারখানা বন্ধ  রাসিকের ইতিহাসে প্রথমবার রুয়েট শিক্ষার্থীদের ইন্টার্নশিপের সুযোগ ফুলপুরে মাদ্রাসার প্রথম সাময়িক পরীক্ষার ফল প্রকাশ ও পুরস্কার বিতরণ

আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে রাবির দুই শিক্ষার্থীকে তুলে নেওয়ার অভিযোগ 

Reading Time: < 1 minute

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:

আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয় দিয়ে মেস থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) দুই শিক্ষার্থীকে তুলে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। গতকাল রোববার সকাল সাড়ে ৭টার দিকে মহানগরীর চন্দ্রিমা থানার চকপাড়া এলাকার মেস থেকে তাদের তুলে নিয়ে যাওয়া হয় বলে জানান তাদের একজনের বড় ভাই মিরাজুল ইসলাম। শিক্ষার্থীরা হলেন- মো. রেজোয়ান ইসলাম ও সাকিব। তারা বিশ্ববিদ্যালয়ের প্রিন্টমেকিং বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ছাত্র।  এ ঘটনায় চন্দ্রিমা থানায় ছোট ভাইয়ের নিখোঁজ সংক্রান্ত বিষয়ে সাধারণ ডায়েরিভুক্ত করার চেষ্টা করলেও সেটি গ্রহণ করেনি পুলিশ- অভিযোগ মিরাজুলের। ভুক্তভোগীর সহপাঠী ও বড় ভাই সূত্রে জানা যায়, রোববার (১৩ নভেম্বর) সকালে মেসে ৪-৫ জন ব্যক্তি সিভিল ড্রেসে এসে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে রেজওয়ান এবং সাকিবকে জিজ্ঞাসাবাদ করে। প্রথমে তথ্যপ্রযুক্তি ও পরে স্থানীয় এক দোকানির ব্যাপারে জিজ্ঞাসা করে তারা। পরবর্তীতে তাদের মারধর করে তুলে নিয়ে যায়। এ বিষয়ে রেজোয়ানের বড় ভাই মিরাজুল ইসলাম বলেন, ‘আমি গত শনিবার (১২ নভেম্বর) রাজশাহী আসছি এবং তাদের মেসে ছিলাম। রোববার সকালে কয়েকজন ব্যক্তি এসে আমার ভাইদের জিজ্ঞাসাবাদ করে। পরে তাদের মারধর করে তুলে নিয়ে যায়।’ তিনি আরও বলেন, ‘আমি তাদের পরিচয়পত্র দেখাতে বললে তারা তা দেখায়নি। তারা আমার নম্বর নিয়ে বলে পরবর্তীতে প্রয়োজন হলে আমার সঙ্গে যোগাযোগ করবে।’এ বিষয়ে চন্দ্রিমা থানার ওসি ইমরান হোসেন বলেন, ‘এ বিষয়ে আমরা কিছু জানি না। এ ঘটনার বিষয়ে আরএমপি’র ঊর্ধ্বতন কর্মকর্তারা ভালো জানেন।সার্বিক বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আসাবুল হক বলেন, ‘যেহেতু ওই দুই শিক্ষার্থীকে ক্যাম্পাসের ভেতর থেকে তুলে নিয়ে যাওয়া হয়নি, তাই আমাদেরকে অবগত করা হয়নি। আর তারা কোনো অপরাধের সঙ্গে সংশ্লিষ্ট কি না সে বিষয়টিও আমরা জানি না। তাই আমরা তাদের বিষয়ে খোঁজ খবর নিচ্ছি। সবকিছু জেনে আমরা ব্যবস্থা গ্রহণ করব।’

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com