মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০১:০১ অপরাহ্ন

News Headline :
র‌্যাব-১২, সিপিসি-২ পাবনার অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ১ জন পলাতক আসামী গ্রেফতার কারাগারে থাকা গোলাম রাব্বানীর বিরুদ্ধে ফের যৌন নিপীড়নে আরও একটি মামলা দায়ের নকলের দায়ে কিশোরগঞ্জে এসএসসি কেন্দ্রে অভিযান: তিন শিক্ষকসহ বহিষ্কার ৪ আটক ২ ব্র্যাক ডেইরির উদ্যোগে “আদর্শ দুগ্ধ খামার ব্যবস্থাপনা ও আধুনিক প্রযুক্তি সম্প্রসারণ” শীর্ষক এক প্রশিক্ষণ অনুষ্ঠিত রাজশাহীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার জনগণ ভালো থাকা মানে সরকার ভালো থাকা মধুপুরে- আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম বদলগাছীতে কৃষি ও পুষ্টি উন্নয়ন বিষয়ে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত বেতুয়ান গ্রামে গুমানি নদীর উপর স্বপ্নের ব্রিজ নির্মাণ বাস্তবায়নের পথে রাজশাহীতে আদালতের পেশকারের কাছে চাঁদা দাবি দুই বছর পর ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার দুদকের ৬ মামলায় পাবনা মানসিক হাসপাতালের সাবেক পরিচালককে জেল হাজতে প্রেরন

আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জ্জনের মধ্যে দিয়ে শেষ হলো দুর্গোৎসব

Reading Time: < 1 minute

ফিরোজ হোসেন,নওগাঁ:
আজ বিজয়া দশমী, মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর প্রতিমা বিসর্জ্জনের মধ্যে দিয়ে শেষ হলো দুর্গোৎসব। নওগাঁর বদলগাছীতে প্রতিমা বিসর্জনের মধ্যে দিয়ে শেষ হয়েছে বাঙালি হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। এর আগে মণ্ডপগুলোতে চলে সিঁদুর খেলা আর আনন্দ-উৎসব। হিন্দু সধবা নারীরা প্রতিমায় সিঁদুর পরিয়ে দেন, নিজেরা একে অন্যকে সিঁদুর পরিয়ে দেন। চলে মিষ্টিমুখ, ছবি তোলা আর ঢাকের তালে তালে নাচ-গান। আজ মঙ্গলবার বেলা সাড়ে তিনটার দিকে বদলগাছী নতুন ব্রীজের দুপাশেই প্রায় আধা কলোমিটার জুড়ে বিজয়া শোভাযাত্রা হয়। উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ থেকে এক এক করে প্রতিমা নতুন ব্রীজ এলাকায় আসে। পরে শোভাযাত্রায় যোগ দেয়। শঙ্খ আর উলুধ্বনি, খোল-করতাল-ঢাকঢোলের সনাতনী বাজনার সঙ্গে দেবী-বন্দনার গানের মধ্য দিয়ে হাজারো মানুষ কেন্দ্রীয় এই শোভাযাত্রায় অংশ নেন। বদলগাছী চৌরাস্তার মোড় থেকে বিভিন্ন সড়ক ঘুরে নতুন ব্রীজ এলাকায় নদীর তীরে গিয়ে শোভাযাত্রা শেষ হয়। বিকেল পাঁচটার দিকে উপজেলার ডাকবাংলো সংলগ্ন নদীর তীরে বালুর চর স্নানঘাটে প্রতিমা প্রথম বিসর্জন দেওয়া শুরু হয়। প্রতিমা নৌকায় তুলে নদীতে তা বিসর্জন দেওয়া হয়।নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। প্রতিমা বিসর্জন দেখতে বালুর চরে হাজারো মানুষ হাজির হন।বদলগাছী পূজা উদ্‌যাপন পরিষদের সাধারণ সম্পাদক শ্রীঃ বাসুদেব শাহ্ দৈনিক গণমুক্তি কে বলেন, বদলগাছী বালুর চর নদীতে বিকেলে প্রতিমা বিসর্জন দেওয়া শুরু হয়। রাত পর্যন্ত তা চলে।গত ১৫ অক্টোবর মহালয়ার মধ্য দিয়ে শুরু হয়েছিল দেবীপক্ষ। আর ২০ অক্টোবর মহাষষ্ঠীর মাধ্যমে শুরু হয় পাঁচ দিনের দুর্গাপূজার আনুষ্ঠানিকতা। প্রতিবারের মতো মহাষষ্ঠী, মহাসপ্তমী, মহাষ্টমী ও মহানবমীতে হিন্দু সম্প্রদায়ের হাজার হাজার নারী-পুরুষ ধর্মীয় নানা আচার-অনুষ্ঠান পালন করেছেন। দশমীর দিনে আজ পূজা শুরু হয় সকাল ৭টা ৫২ মিনিটে এবং পূজা শেষ ও দর্পণ বিসর্জন হয় বেলা ১১টা ৪৯ মিনিটে।পঞ্জিকামতে, জগতের মঙ্গল কামনায় দেবী দুর্গা এবার ঘোটকে (ঘোড়া) চড়ে মর্ত্যলোকে এসেছিলেন। আজ স্বর্গালোকে বিদায় নেবেন ঘোটকে চড়েই।এবার বদলগাছী উপজেলায় ১০৮টি মণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হয়েছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com