মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন

News Headline :
কুষ্টিয়া জেলা যুবদলের কমিটি ঘোষণায় অভিনন্দন মিছিল রাজশাহী পুলিশ কমিশনার পেলেন পিপিএম-সেবা পাবনা জেলা কারাগারে কয়েদির মৃত্যু রাজশাহীতে নারীকে শ্লীলতাহানির অভিযোগে গ্রেপ্তার ২ পাবনায় জামায়াত কর্মীকে গুলি ও কুপিয়ে হত্যার অভিযোগ সাতক্ষীরা-৪ আসনের বহিষ্কৃত এমপি গাজী নজরুলের আলোচিত দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার রাজশাহীর চারঘাটে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার প্লাস্টিক-পলিথিনের দূষণ রোধে শ্যামনগরে সুন্দরবন সুরক্ষার অঙ্গীকার ব্যবসা-বাণিজ্যের পরিবেশ সৃষ্টি দেশে হওয়ায় বিনিয়োগ বাড়ছে -ড. এনামুল হক চৌধুরী পাবনা এসআরবি অভিযানে চাঞ্চল্যকর হত্যা মামলার আসামী গ্রেফতার

আটঘরিয়ায় কমিউনিটি ভিত্তিক ভার্মিকম্পোস্ট (কেঁচো সার) উৎপাদন

আটঘরিয়ায় কমিউনিটি ভিত্তিক ভার্মিকম্পোস্ট (কেঁচো সার) উৎপাদন

Reading Time: < 1 minute

ইব্রাহিম খলিল, আটঘরিয়া :
পাবনার আটঘরিয়া উপজেলার দেবোত্তর ইউনিয়নের অভিরামপুর পশ্চিমপাড়ায় কমিউনিটি ভিত্তিক ভার্মিকম্পোস্ট (কেঁচো সার) উৎপাদনের খবর পাওয়া গেছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ‘অনাবাদি পতিত জমি ও বসতবাড়ির আঙ্গিনায় পারিবারিক পুষ্টি বাগান স্থাপন প্রকল্প (২য় সংশোধিত)’-এর আওতায় এ কার্যক্রম শুরু করেছে।
এ প্রকল্পের আওতায় গঠিত অভিরামপুর পশ্চিমপাড়া কৃষক গ্রুপের ৭ জন কৃষক এ কার্যক্রমের উপকার ভোগ করছেন। গত ২১ জুন ২০২৫ তারিখে দেবোত্তর ইউনিয়নের অভিরামপুর পশ্চিমপাড়া গ্রামের গোড়রী ব্লকে ভার্মিকম্পোস্ট পিট স্থাপন করা হয়। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর ২০২৬) সরেজমিনে গিয়ে দেখা যায়, পিটে জৈব উপাদান ব্যবহার করে কেঁচো সার উৎপাদনের কার্যক্রম চলছে। কৃষকেরা নিয়মিত পিটের পরিচর্যা, জৈব উপাদান ব্যবস্থাপনা ও কেঁচোর পরিচর্যা করছেন। উৎপাদিত ভার্মিকম্পোস্ট কৃষিজমিতে ব্যবহারের পাশাপাশি ভবিষ্যতে অতিরিক্ত সার বিক্রিরও সুযোগ রয়েছে বলে সংশ্লিষ্টরা জানান। কৃষক আব্দুল করিম হোসেন বলেন, ভার্মিকম্পোস্ট উৎপাদনের মাধ্যমে জৈব বর্জ্যের সঠিক ব্যবহার হচ্ছে। পাশাপাশি কম খরচে জমিতে প্রয়োগের জন্য জৈব সার পাওয়া যাচ্ছে। এ কার্যক্রমে আরও কৃষককে সম্পৃক্ত করা গেলে রাসায়নিক সারের ওপর নির্ভরতা কমানো সম্ভব হবে।
এ কার্যক্রমে কৃষকদের কারিগরি সহায়তা দিচ্ছেন এসএএও মোঃ জাহিদুল ইসলাম। তিনি পিট স্থাপন, কেঁচো ব্যবস্থাপনা, জৈব উপাদান ব্যবহার এবং উৎপাদিত সার কৃষিজমিতে প্রয়োগের বিষয়ে কৃষকদের পরামর্শ দিচ্ছেন।
আটঘরিয়া উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাহমুদা মোতমাইন্না বলেন, কমিউনিটি ভিত্তিক ভার্মিকম্পোস্ট উৎপাদন কৃষকদের জন্য একটি কার্যকর ও পরিবেশবান্ধব উদ্যোগ। জৈব বর্জ্য ব্যবহার করে কৃষকেরা নিজেরাই জৈব সার উৎপাদন করতে পারলে উৎপাদন খরচ কমার পাশাপাশি মাটির স্বাস্থ্যও ভালো থাকবে। কৃষকদের মধ্যে ভার্মিকম্পোস্ট উৎপাদন ও ব্যবহারে আগ্রহ বাড়াতে কৃষি বিভাগের পক্ষ থেকে প্রয়োজনীয় পরামর্শ ও সহযোগিতা অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com