admin
- ৪ সেপ্টেম্বর, ২০২৬ / ৪ Time View

আটঘরিয়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, কেক কাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
Reading Time: 2 minutes
ইব্রাহিম খলিল, আটঘরিয়া পিাবনা :
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আটঘরিয়া উপজেলা ও পৌর শাখার উদ্যোগে দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র্যালি, আলোচনা সভা, কেক কাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিকেল ৪টায় আটঘরিয়া বাজার প্রাঙ্গণে মুক্ত মঞ্চে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন পাবনা জেলা বিএনপির আহ্বায়ক ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব।
প্রধান অতিথির বক্তব্যে হাবিবুর রহমান হাবিব বলেন, বিএনপি দেশের মানুষের অধিকার, গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে। জনগণের প্রত্যাশা পূরণে দলকে আরও ঐক্যবদ্ধ ও শক্তিশালী করতে নেতাকর্মীদের মাঠে সক্রিয় থাকার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আটঘরিয়া পৌর বিএনপির সভাপতি আজাহার আলীর সঞ্চালনায় এবং উপজেলা বিএনপির সদস্য সচিব মনোয়ার হোসেন আলম-এর সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপির আহ্বায়ক আতাউর রহমান রানা বলেন, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী শুধু আনন্দের আয়োজন নয়, এটি দলের দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম ও ঐতিহ্যকে স্মরণ করার দিন। দলের সব পর্যায়ের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে মানুষের পাশে থাকার আহ্বান জানান তিনি।
উপজেলা বিএনপির সদস্য সচিব মনোয়ার হোসেন আলম বলেন, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আটঘরিয়ার নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে। গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আছিম উদ্দিন,
পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস, পৌর বিএনপির সহসভাপতি আমজাদ হোসেন,
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহসভাপতি ও আতাইকুলা বিএনপির আহ্বায়ক রবিউল ইসলাম রবি, চাঁদভা ইউনিয়ন বিএনপির সভাপতি হারুন মোল্লা, দেবোত্তর ইউনিয়ন বিএনপির সভাপতি জুলফিকার হায়দার, সাধারণ সম্পাদক কাওসার আলম, উপজেলা যুবদলের সদস্য সচিব মনোয়ার হোসেন মঞ্জু,
চাঁদভা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম, জেলা বিএনপির সাবেক সহসাংগঠনিক সম্পাদক আরিফ হোসেন, মাজপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মাসুদ মন্ডল, সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম, উপজেলা কৃষক দলের সভাপতি আব্দুল বারেক,
শ্রমিক দলের সভাপতি নজরুল ইসলাম নজু, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফি, পৌর কৃষক দলের আহ্বায়ক বিএম বাবুল হোসেন, পৌর যুবদলের আহ্বায়ক আনোয়ার ইসলাম, সাধারণ সম্পাদক আইতুল, লক্ষ্মীপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক বাবুল করিম প্রমুখ।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
Post Views: 5