বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন

News Headline :
পাবনায় দাদীকে হত্যা করে নাতনীকে ধর্ষনের পর হত্যার অভিযোগ চারঘাটে আমবাগান থেকে ২০০ পিস ভারতীয় ইয়াবা জব্দ মধুুমাস ঋতুরাজ বসন্ত মাসে প্রকৃতি তার নিজেকে সাঁজাতে ব্যস্ত থাকে অবহেলিত পাবনাকে উন্নয়নের শিখরে নিতে পাবনা সদরে মন্ত্রী দিতে তারেক রহমানের প্রতি পাবনাবাসীর আহবান রাজশাহী নগরীতে প্রতিপক্ষের ছোড়া গুলিতে শ্রমিক নিহত রাজশাহীতে বিপুল পরিমাণ ককটেল ও দেশীয় অস্ত্র জব্দ থিম ওমর প্লাজা পরিচালনা, মামলা ও সমঝোতা নিয়ে থিম রিয়েল এস্টেট জাকির এন্টারপ্রাইজের কাহিনি মধুপুরে স্বতন্ত্র প্রার্থীর  সংবাদ সম্মেলন পাবনায় যাত্রীবাহি ২ বাসের মুখোমুখি সংঘর্ষে ৫জন নিহত ২০জন আহত পাবনায় জামায়াত নেতা মুক্তিযোদ্ধাকে কুপিয়ে আহত করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল এরই প্রতিবাদে বিএনপি’র সংবাদ সম্মেলন

আন্তর্জাতিক নৃত্য দিবস উপলক্ষে রংপুরে সংবর্ধনা প্রদান

Reading Time: < 1 minute

হারুন উর রশিদ সোহেল, রংপুর ব্যুরো:
‘‘আমরা চলি নৃত্যের ছন্দে, সম্প্রীতির আনন্দে” এই ¯েøাগানকে সামনে রেখে রংপুরে পালিত হল আন্তর্জাতিক নৃত্য দিবস। এ উপলক্ষে বাংলাদেশ নৃত্যুশিল্পী সংস্থা, রংপুর জেলা শাখার উদ্যোগে শনিবার রাতে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভা, সংবর্ধনা ও নৃত্যানুষ্ঠান পরিবেশিত হয়।
বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থার জেলা শাখার সহ-সভাপতি শামিমা জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক নিলুফা সুলতানা। প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থার সাধারণ সম্পাদক অধ্যাপক আজিজুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন রংপুর নাট্যকেন্দ্রের সভাপতি মাহবুবুল আলম খান, তিস্তা বিশ্ববিদ্যালয়ের চেয়ারম্যান আশরাফুল আল-আমিন, জেলা কালচারাল অফিসার (অতিরিক্ত দায়িত্ব) মীন আরা পারভীন।
অনুষ্ঠানে প্রবীণ নৃত্যশিল্পী সোমা চক্রবর্তী ও নবীন নৃত্যশিল্পী সাথী রাণী সরকারকে সংবর্ধনা এবং জাতীয় পুরস্কারপ্রাপ্ত নৃত্যশিল্পী সারা তাসনুভা আরমান ঐশ্বর্যের মা জোহরা সেতারা খানম ও জাতীয় পুরস্কারপ্রাপ্ত নৃত্যশিল্পী জাইমা জাহিনের মা শাহনাজ বেগম লাভলীকে সংবর্ধনা প্রদান করা হয়।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com