সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন

News Headline :
পাবনা জেলা পুলিশ মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হরমুজের নিরাপত্তায় মিত্রদের সহযোগিতা চাইছেন ট্রাম্প জাতিসংঘ অধিবেশনে সভাপতি পদে রাশিয়ার সমর্থন চাইলেন শামা ওবায়েদ কুষ্টিয়ায় সড়ক দূর্ঘটনা রোধে প্রয়োজনীয়পদক্ষেপ গ্রহণের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত ইরান যুদ্ধের মধ্যেই জাপানে ক্ষেপনাস্ত্র ছুঁড়ল উত্তর কোরিয়া রাজশাহীতে বিপুল পরিমান ইস্কাফ সিরাপসহ মাদক কারবারী গ্রেফতার আসলাম স্মৃতি সংঘের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত পাবনার ভাঙ্গুড়া শরৎনগর হাটের টোল রেট পুনঃনির্ধারণের দাবি; জেলা প্রশাসকের কাছে আবেদন পাবনার ভাঙ্গুড়ায় আগুনে পুড়ে নিঃস্ব ৪ পরিবার, অসহায়দের পাশে উপজেলা প্রশাসন পাবনার ভাঙ্গুড়ায় মশক নিধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

আরএমপি‘তে চালু হলো পাসপোর্ট ভেরিফিকেশন ম্যাসেজিং অ্যান্ড ট্র্যাকিং সিস্টেম

Reading Time: < 1 minute

মাসুদ রানা রাব্বানী রাজশাহী:
ই-পাসপোর্ট ভেরিফিকেশনের কার্যক্রম দ্রুত সম্পন্ন করার লক্ষ্যে প্রথমবারের মত রাজশাহী মেট্রোপলিটন পুলিশের http://vrmanagement.rmp.gov.bd/ নামক পোর্টালের যাত্রা শুরু হয়েছে।সোমবার (১৯ সেপ্টেম্বর) অপরাহ্ণে আরএমপি সদর দপ্তরে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে তৈরিকৃত পাসপোর্ট ভেরিফিকেশন ম্যাসেজিং অ্যান্ড ট্র্যাকিং সিস্টেম পোর্টালটি চালু করেন আরএমপি’র পুলিশ কমিশনার বিপ্লব বিজয় তালুকদার।এ পোর্টালের মাধ্যমে আবেদনকারী মোবাইল ফোনে এসএমএস এর মাধ্যমে তার পাসপোর্ট আবেদনের তদন্তের হালনাগাদ অবস্থা জানতে পারবেন। পাশাপাশি সেবাটি আবেদনকারী এবং তদন্তকারী অফিসারের মধ্যে একটি সংযোগ ঘটিয়ে দিবে। ফলে আবেদনকারী তার আবেদনের তদন্তের অগ্রগতি সহজে জানতে পারবেন।উল্লেখ্য , গত (২০ জুলাই)আরএমপি’র ৩১তম প্রতিষ্ঠা বার্ষিকী উদ্যাপন উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, বিপিএম (বার), পিপিএম, ভিআর ম্যানেজমেন্ট সফটওয়ার এবং উইটনেস ম্যানেজমেন্ট সফটওয়ার দু’টি উদ্ধোধন করেন। এরই অংশ হিসেবে আজ হতে পাসপোর্ট ভেরিফিকেশন ম্যাসেজিং অ্যান্ড ট্র্যাকিং সিস্টেম সেবাটি চালু করা হলো। উইটনেস ম্যানেজমেন্ট সফটওয়ারটি অতি শীঘ্রই চালু হবে। সফটওয়ার দু’টি তৈরি করেন আরএমপি ট্রাফিক বিভাগে কর্মরত পুলিশ পরিদর্শক (শহর ও যানবাহন) মো: আব্দুল আলীম সরকার।এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) বিজয় বসাক, বিপিএম, পিপিএম (বার), অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স) মোহাম্মদ হেমায়েতুল ইসলামসহ আরএমপি’র ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com