বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০১ পূর্বাহ্ন

News Headline :
রাজশাহীতে বিএনপির একক প্রার্থী নিশ্চিত হবে: ভূমিমন্ত্রী মিনু বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপির কর্মসূচির উদ্বোধন কুষ্টিয়ায় হাজতখানায় লুঙ্গি ছিঁড়ে আসামির আত্মহত্যার চেষ্টা পাবনায় বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষীকি পালন অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত

আর্জেন্টিনার পতাকা টাঙাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে খাগড়াছড়ি কলেজ ছাত্রের মৃত্যু

Reading Time: < 1 minute

আব্দুল্লাহ আল মামুন, খাগড়াছড়ি:
খাগড়াছড়িতে আর্জেটিনার পতাকা পতাকা টাঙাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে দীপেন ত্রিপুরা(১৯) নামে
এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৮ নভেম্বর) সকাল পোনে১১টায় জেলা শহরের খাগড়াপুর এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। সুকুমার ত্রিপুরার মেজো ছেলে দীপেন ত্রিপুরা
খাগড়াছড়ি সরকারি কলেজের মানবিক বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দীপেন ত্রিপুরা কাঁচা বাঁশে আর্জেটিনার পতাকা লাগিয়ে টাঙানোর জন্য গাছে উঠে। এসময় বাঁশটি কাঁচা হওয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দীপেন ত্রিপুরা গাছ থেকে পড়ে যায়। পরে তাকে উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ মর্মান্তিক মৃত্যুতে এলাকায় নেমে আসে শোকের ছায়া। খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ আরিফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করেছে। ময়না তদন্তের জন্য প্রস্তুতি চলছে বলেও তিনি জানান।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com