রবিবার, ২৮ Jun ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন

News Headline :
রাজশাহী নগরীতে পিতাকে হত্যার মামলার ছেলে রাকিব ঢাকায় গ্রেফতার পাবনা জেলা প্রশাসকের নির্দেশনায় ভাঙ্গুড়ার আশ্রয়ণ প্রকল্প পরিদর্শনে এসিল্যান্ড; বাতিলের ঘোষণা  বিক্রি হওয়া ঘরের বরাদ্দ পাবনায় নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধ এবং বাল্যবিবাহ বিষয়ক র‌্যালি ও আলোচনা সভা জাতীয় বাজেট দেশের গুরুত্বপূর্ণ দলিল; প্রফেসর ড. মো. ফজলুল হক পাবনার আটঘরিয়ায় অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচি নওগাঁর বদলগাছীতে দলীয় প্রভাব খাটিয়ে জমি দখলের চেষ্টা পাবনায় চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় কারিগরি শিক্ষার ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত পাবনার ভাঙ্গুড়ায় আশ্রয়ণ প্রকল্পের ৩৫ টি ঘর বিক্রির অভিযোগ পরিত্যক্ত ঘরে চলছে জুয়া-মাদক ও অনৈতিক কর্মকাণ্ড  রাজশাহীর বিনোদপুরে দুই রেস্তোরাঁয় হামলা, বিস্ফোরণ: দুই মামলায় জামায়াত নেতা-সহ ৩০ জন আসামী

আলমসাধুর সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত

Reading Time: < 1 minute

শেখ ইমন,ঝিনাইদহ
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার পাতিবিলা নামক স্থানে শ্যালো ইঞ্জিন চালিত আলমসাধুর সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে ইমন হোসেন (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহত সুমন উপজেলার বড় ঘিঘাটি গ্রামের মুলাম হোসেনের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে কালীগঞ্জ শহর থেকে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন ইমন। পথিমধ্যে কালীগঞ্জ-কোটচাঁদপুর সড়কের সাদিয়া ফিলিং স্টেশনের কাছে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা আলমসাধুর সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় মোটরসাইকেলের সামনের চাকা বিচ্ছিন্ন হয়ে যায় ও ইমন রাস্তার পাশে পড়ে যায়। ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. তানভীর ইসলাম জানান, গুরুত্বর আহত অবস্থায় তাকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে যশোরে উন্নত চিকিৎসার জন্য প্রেরণ করা হয়।
কালীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শেখ মামুনুর রশিদ জানান, আহত অবস্থায় তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তির পর যশোরে রেফার্ড করা হলে সেখানে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com