admin
- ৯ মার্চ, ২০২৬ / ৭ Time View

ইজরাইলকে লক্ষ্য করে ইরানের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা
Reading Time: < 1 minute
ন্যাশনাল ডেস্ক
রাতভর ইজরাইলকে লক্ষ্য করে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে মধ্যপ্রাচ্যের সিংহ খ্যাত দেশ ইরান। গত এক ঘণ্টার মধ্যে অন্তত তিনবার মিসাইল ছুড়েছে দেশটি। যার ফলে ইজরাইল জুড়ে নিরাপত্তা সাইরেন বাজতে থাকে এবং বিভিন্ন অঞ্চলে বাসিন্দারা আতঙ্কে দিগ্বিদিক ছুটতে থাকে।
দি টাইমস অব ইসরায়েল বাংলাদেশ সময় সোমবার রাত পৌনে দুইটার দিকে জানায়, ইরান নতুন করে মিসাইল ছুঁড়েছে। এতে করে দক্ষিণাঞ্চলে সাইরেন বাজছে, জনগণ আতঙ্কিত হয়ে বাঙ্কারে লুকাচ্ছেন।
অন্যদিকে পারস্য উপসাগরে মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিংকনে ক্ষেপণাস্ত্র হামলার দাবি করেছে ইরানের রেভল্যুশনারি গার্ডস। তবে একজন মার্কিন কর্মকর্তা আল জাজিরাকে জানিয়েছেন, ইরানের ক্ষেপণাস্ত্র হামলা আব্রাহাম লিংকনকে আঘাত করেনি এবং রণতরীটি স্বাভাবিক কার্যক্রম চালিয়ে যাচ্ছে। যদিও এর পক্ষে কোনো প্রমাণ দেখাতে পারেননি তিনি।
টানা তিন দিন ধরে যুদ্ধের আগুনে দাউ দাউ করে পুড়ছে মধ্যপ্রাচ্য। খামেনি হত্যার প্রতিশোধ নিতে ইজরাইল সহ মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাঁটিগুলো নিশানা করেছে ইরান। কাতার, বাহরাইন, জর্ডান, ওমান, কুয়েত, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের একাধিক বিমানবন্দর, আবাসিক ভবন এবং হোটেল ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাওয়া গেছে। হতাহত হয়েছেন বেশ কয়েকজন মার্কিন সেনাও। তেল আবিব, হাইফা এবং জেরুজালেমের একাধিক ইজরাইলি লক্ষ্যবস্তুতেও ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় হতাহত ও ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে।
সূত্র জানিয়েছে, ইরানের একটি মিসাইল সরাসরি তেল আবিবে আঘাত হেনেছে। তবে বাকি মিসাইলগুলো আকাশে ভূপাতিত করে দেয়া হয়েছে কিনা সেটি নিশ্চিত নয়। আইডিএফ মিসাইল প্রতিহতে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় রেখেছে।
এদিকে ইরানের নতুন করে ভয়াবহ হামলা হয়েছে। সীমান্তবর্তী একটি রেজিমেন্টের সদর দপ্তরে এ হামলা চালায় ইজরাইল। এতে ৪০ জন সেনা নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। এরপরই ভয়াবহ হামলা শুরু করেছে ইরানও।
অন্যদিকে ইরানের সর্বোচ্চ নেতা খামেনির মৃত্যুর ভয়াবহ প্রতিশোধ নেয়ার ঘোষণা দিয়েছে ইরান। এরই মধ্যে মসজিদে জামকারানে লাল পতাকা উত্তোলন করা হয়েছে। এর অর্থ হলো ইরান প্রতিশোধ নেবে, নেতা হত্যার রক্তের বদলা চান ইরানের জনতা।