সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০২:৩০ অপরাহ্ন

News Headline :
রাজশাহী সীমান্তে বিপুল ভারতীয় মদ জব্দ বদলগাছীতে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলার উদ্বোধন সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় কাউন্সিলের সভাপতি জাফর সম্পাদক ইমন পাবনার ভাঙ্গুড়ায় ভেজাল দুধ তৈরির বিভিন্ন রকম উপকরণ জব্দ করে তা ধ্বংস করা হয়েছে রংপুর কাস্টমস ও ভ্যাট কমিশনারের অপসারণ সহ  সাংবাদিকদের নিরাপত্তা  নিশ্চিতের দাবি  কিশোরগঞ্জে বালুবাহী মাহেন্দ্র ট্রলির ধাক্কায় ভ্যানচালক নিহত, ছেলে গুরুতর আহত নারীদের অহংকার এ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা; রাজপথ পেরিয়ে মাননীয় সংসদ সদস্যের দিকে পাবনা আরএম একাডেমির ৯০ ব্যাচের সকল প্রয়াত বন্ধুর স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রাজশাহী সীমান্তে ভারতীয় মদ ও বিপুল পরিমান ইয়াবাসহ গ্রেফতার ১ রাজশাহীতে নকল স্টার সিগারেটের বড় চালান জব্দ, গ্রেফতার ১

ঈশ্বরদীতে গভীর রাতে ব্যাবসায়ীর বাড়িতে ডাকাতি, ৬লক্ষ টাকা লুটের অভিযোগ

পাবনার ঈশ্বরদীতে গভীর রাতে ব্যসায়ীর বাড়ীতে ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় ব্যাবসায়ীর প্রায় ৬লক্ষ টাকা নিয়ে গেছে ডাকাতরা। তবে পরিবারের ধাওয়ায় একটি পিস্তল, একটি চাইনিজ কুড়াল ও মোবাইল ফেলে পালিয়ে গেছে ডাকাতদলের সদস্যরা।

Reading Time: < 1 minute

ঈশ্বরদী ( পাবনা) প্রতিনিধি

পাবনার ঈশ্বরদীতে গভীর রাতে ব্যসায়ীর বাড়ীতে ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় ব্যাবসায়ীর প্রায় ৬লক্ষ টাকা নিয়ে গেছে ডাকাতরা। তবে পরিবারের ধাওয়ায় একটি পিস্তল, একটি চাইনিজ কুড়াল ও মোবাইল ফেলে পালিয়ে গেছে ডাকাতদলের সদস্যরা।

শনিবার (৮ই মার্চ) দিবাগত রাত ২ ঘটিকায় উপজেলার সলিমপুর ইউনিয়নের চরমিরকামারী সেন্টার পাড়া এলাকায় ডাকাতির এ ঘটনা ঘটে।

অভিযুক্ত মো: রতন (৪২) ঐ এলাকার মৃত আনিসুর রহমানের ছেলে এবং সাকড়েগাড়ী মোড় প্রাণ কোম্পানি গেট সংলগ্ন এলাকার বিকাশ ও নগদের এজেন্ট ব্যবসায়ী।

প্রত্যক্ষদর্শী ও পরিবার সূত্রে জানা যায়, ঘটনার সময় রাত প্রায় ২ ঘটিকার সময় রতন তার ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে টাকা ভর্তি ব্যাগ নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন।

এসময় আগ থেকেই ওৎপেতে থাকা ডাকাত দলের ২ সদস্য মোটর সাইকেল যোগে তার পিছু নেয়। ভুক্তভোগী রতন তার বাড়ীর প্রধান ফটকে পৌঁছালে ডাকাত দলের সদস্যরা তার চোখে ঝাঝালো কিছুদিয়ে স্প্রে করলে সে যন্ত্রনায় চিৎকার দিলে টাকা ভর্তি ব্যাগ ছিনিয়ে নিয়ে ডাকাত দলের সদস্যরা পালানোর চেষ্টা করে।

এসময় ডাকাতদের প্রতিহত করার চেষ্টা করলে তাদের একজনের শরীরের জ্যাকেট খুলে রেখে পালিয়ে যায় তারা। পরে এলাকাবাসী ডাকাতদের রেখে যাওয়া জঢাকেট তল্লাশী করে একটি গুলিভর্তি পিস্তল, একটি চাইনিজ কুড়াল এবং একটি স্মার্ট মোবাইল ফোন উদ্ধার করেন। এবং দ্রুত ঈশ্বরদী থানা পুলিশকে অবহিত করেন।

এ ঘটনায় রতন ও তার সহধর্মিনী মোছা. তুলি খাতুন গুরুতর আগত হয়েছে। আহতদের তাৎক্ষনিক চিকিৎসার জন্য ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ঘটনাস্থলে থাকা ঈশ্বরদী আমবাগান পুলিশ ফাঁড়ির ইনচার্জ আফজাল হোসেন জানান, এটি আসলে ছিনতাইয়ের ঘটনা। কেননা ডাকাতি করতে ন্যূনতম ৫ জন সদস্য লাগে। আমরা ঘটনাস্থলে আছি।

ছিনতাইকারীদের ফেলে যাওয়া জ্যাকেট থেকে একটি পিস্তল ও একটি চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়েছে। আমরা সেগুলো জব্দ করেছি। ছিনতাই কারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com