বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩২ পূর্বাহ্ন

News Headline :
পাবনায় হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী কৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপিত আটঘরিয়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, কেক কাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত দিল্লিতে মহাবিপদ সংকেত জয়পুরহাটে সড়ক দুর্ঘটনায় পাহাড়পুরের যুবকের মৃত্যু ‘পয়েন্ট খোলা, তবুও লাইন ক্লিয়ার! অল্পের জন্য রক্ষা বেনাপোল এক্সপ্রেস’ ভুয়া পুলিশ পরিচয়ে বিআরটিএ কার্যালয়ে উপস্থিত যুবক গ্রেফতার আটঘরিয়ায় কমিউনিটি ভিত্তিক ভার্মিকম্পোস্ট (কেঁচো সার) উৎপাদন শ্রমিকের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় আমার কন্ঠ থাকবে সোচ্চার: শিমুল বিশ্বাস হারানো ১২৫ মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিল আরএমপি পাবনা জেলা কাব ক্যাম্পুরির উদ্বোধন

ইফতারের দাওয়াত খেয়ে করে বাড়ি ফেরার পথে প্রতিবন্ধী স্কুল ছাত্রীকে ধর্ষণ

Reading Time: < 1 minute

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:
রাজশাহীর পুঠিয়ায় আত্মীয়ের বাড়িতে ইফতার করে রাতে বাড়ি ফেরার পথে এক শারীরিক প্রতিবন্ধী স্কুল ছাত্রীকে ধর্ষণের শিকার হয়েছেন। এ সময় তার স্মার্টফোন ছিনতাই করেছে ধর্ষণকারীরা।
ধর্ষণের শিকার ওই স্কুল ছাত্রীকে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠিয়েছে পুলিশ।
এ ঘটনায় বৃহস্পতিবার (১৪ এপ্রিল) স্কুল ছাত্রীর মা বাদী হয়ে পুঠিয়া থানায় একটি ধর্ষণ ও ছিনতাই মামলা দায়ের করেছেন।
পুঠিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহরাওয়ার্দি হোসেন বলেন- বুধবার (১৩ এপ্রিল) রাতে ভ্যানে করে বাড়ি ফেরার সময় ৪-৫ জন ছিনতাইকারী অস্ত্রের মুখে ওই ছাত্রীকে ভ্যান থেকে নামিয়ে পাশের একটি কলা বাগানে নিয়ে গিয়ে ধর্ষণ করে। পরে স্কুল ছাত্রীর স্মার্ট ফোনটি ছিনতাই করে পালিয়ে যায় তারা।
ঘটনার পর স্কুল ছাত্রীর চিৎকার শুনে আশপাশের লোকজন জড়ো হয়ে তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। সেই রাতে তাকে পুলিশ হেফাজতে রাখা হয়। বৃহস্পতিবার সকালে ছাত্রীর মা বাদী হয়ে ধর্ষণ ও ছিনতাইয়ের মামলা করেছেন।
মামলার পর দুপুরে ডাক্তারি পরীক্ষার জন্য তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের ওসিসিতে পাঠানো হয়েছে।
ওসি আরও বলেন, স্কুল ছাত্রীর গ্রামের বাড়ি রাজশাহীর বাগমারা উপজেলায়। তিনি দশম শ্রেণির ছাত্রী। পায়ে সমস্যা থাকায় তাকে খুঁড়িয়ে হাঁটতে হয়। আত্মীয়ের বাড়িতে ইফতার করে রাতে বাড়ি ফেরার পথে ধর্ষণ ও ছিনতাইয়ের শিকার হয়েছেন তিনি । বর্তমানে দোষীদের শনাক্তের চেষ্টা চলেছে।
ঘটনার সাথে জড়িতদের দ্রæত গ্রেফতার করা হবে বলেও জানান ওসি।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com