সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১০:০২ পূর্বাহ্ন

News Headline :
পাবনা জেলা পুলিশ মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হরমুজের নিরাপত্তায় মিত্রদের সহযোগিতা চাইছেন ট্রাম্প জাতিসংঘ অধিবেশনে সভাপতি পদে রাশিয়ার সমর্থন চাইলেন শামা ওবায়েদ কুষ্টিয়ায় সড়ক দূর্ঘটনা রোধে প্রয়োজনীয়পদক্ষেপ গ্রহণের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত ইরান যুদ্ধের মধ্যেই জাপানে ক্ষেপনাস্ত্র ছুঁড়ল উত্তর কোরিয়া রাজশাহীতে বিপুল পরিমান ইস্কাফ সিরাপসহ মাদক কারবারী গ্রেফতার আসলাম স্মৃতি সংঘের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত পাবনার ভাঙ্গুড়া শরৎনগর হাটের টোল রেট পুনঃনির্ধারণের দাবি; জেলা প্রশাসকের কাছে আবেদন পাবনার ভাঙ্গুড়ায় আগুনে পুড়ে নিঃস্ব ৪ পরিবার, অসহায়দের পাশে উপজেলা প্রশাসন পাবনার ভাঙ্গুড়ায় মশক নিধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

ইবিতে গণঅভ্যুথানের অপরাধীদের তথ্য চেয়েছে তদন্ত কমিটি

ইবিতে গণঅভ্যুথানের অপরাধীদের তথ্য চেয়েছে তদন্ত কমিটি

Reading Time: < 1 minute

ইরফান উল্লাহ, ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া :
গণঅভ্যুত্থানের আন্দোলনকে থমকে দিতে সাবেক স্বৈরাচার সরকারের বিভিন্ন বাহিনী এবং দলীয় ক্যাডার কর্তৃক সংঘটিত মানবতাবিরোধী অপরাধের তথ্য চেয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) তদন্ত কমিটি। রোববার তদন্ত কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. নুরুন্নাহার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ আহ্বান করেন। এর আগে তারা বিভিন্ন বিভাগ, হল ও অফিসে তথ্য চেয়ে চিঠি দেয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ইসলামী বিশ্ববিদ্যালয়ে বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলন দমনে সাবেক সরকারের বিভিন্ন বাহিনী এবং দলীয় ক্যাডার কর্তৃক ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত হত্যা, গণহত্যা, আটক, নির্যাতন, লুন্ঠন, অগ্নিসংযোগ ও মানবতাবিরোধী অপরাধের তদন্ত কাজে উপাচার্য একটি তদন্ত কমিটি গঠন করেছে। তাই উক্ত তদন্ত কমিটিকে সহায়তার জন্য উপরোক্ত ঘটনাবলীর তথ্য-উপাত্ত যথাযথ প্রমাণকসহ আগামী ৯ অক্টোবরের মধ্যে কমিটির আহ্বায়কের নিকট যথাযথ প্রমাণসহ জমা দিতে বলা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com