শনিবার, ১৮ Jul ২০২৬, ০১:৫১ অপরাহ্ন

News Headline :
১৮ জুলাই পাবনায় বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের উপর পুলিশ ও ছাত্রলীগের গুলির ঘটনার কোন বিচার হবে না ? মতিহার থানার ধরমপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, দাফন সম্পন্ন পাবনায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে পুলিশের উপর হামলা পাবনায় কবি “বন্দে আলী মিয়ার সাহিত্য কর্মে সমকালীন সমাজ” গ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত পাবনায় লাশবাহী অ্যাম্বুলেন্সের সাথে বাসের সংঘর্ষে ৩ জন নিহত আহত ১০ জন পাবনায় ২টি বিদেশি পিস্তল ম্যাগজিন ও গুলিসহ যুবক গ্রেপ্তার রাজশাহী মতিহার থানার ইন্সপেক্টর পরিচয়ে প্রতারণা, বিকাশে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ পাবনার ভাঙ্গুড়ায় গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক (CRN) বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত পাবনার আটঘরিয়ায় মিয়াপাড়ার আব্দুস সালাম ৬বছর ধরে শিকলবন্দী রহস্য উদঘাটনের দাবি এলাকাবাসীর ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদ গৃহবন্দি

ইবিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী পালিত

Reading Time: < 1 minute

নিয়ামত, ইবি কুষ্টিয়া :
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪২তম শাহাদাত বার্ষিকী পালিত হয়েছে। দিনটি উপলক্ষে মঙ্গলবার পৃথকভাবে নানা কর্মসূচি করেছে জিয়া পরিষদ, সাদা দল ও শাখা ছাত্রদল। অনুষদ ভবনের সামনে থেকে বেলা ১১টার দিকে শোক র‌্যালি বের করে জিয়া পরিষদ। পরে বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তরে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে সংগঠনটি। এরপর জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত করা হয়। পরে অনুষদ ভবনের কনফারেন্স রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় জিয়া পরিষদের সভাপতি ড. তোজাম্মেল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন পরিষদের কেন্দ্রীয় মহাসচিব ড. এমতাজ হোসেন। বিশেষ অতিথি ছিলেন পরিষদের সাবেক সভাপতি ড. মিজানূর রহমান ও ড. নজিবুল হক।
এসময় পরিষদের অন্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এদিকে দিনটি উপলক্ষ্যে পৃথকভাবে শোক র‌্যালি, শ্রদ্ধাঞ্জলি নিবেদন ও দোয়া মোনাজাতের আয়োজন করে বিএনপিপন্থী শিক্ষক সংগঠন সাদা দল। জাতীয়তাবাদী কর্মকর্তা ও কর্মচারী ফোরামের নেতাকর্মীরাও কর্মসূচিতে অংশ নেন।  এসময় সাদা দলের আহ্বায়ক অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান, সদস্য সচিব ড. শরফরাজ নওয়াজ ও যুগ্ম আহবায়ক অধ্যাপক মো. সেলিম, জাতীয়তাবাদী কর্মকর্তা ফোরামের সভাপতি আব্দুল মঈদ বাবুল, সাধারণ সম্পাদক ইয়ারুল ইসলাম, জাতীয়তাবাদী কর্মচারী ফোরামের সভাপতি আমিরুল ইসলাম ও সাধারণ সম্পাদক বাদলসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এছাড়া দিনটি উপলক্ষে দোয়া মোনাজাত ও দুঃস্থদের মাঝে খাবার বিতরণ করেছে শাখা ছাত্রদলের নেতাকর্মীরা।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com