মঙ্গলবার, ৩০ Jun ২০২৬, ০১:৪০ পূর্বাহ্ন

News Headline :
রূপান্তর পাবনার উদ্যোগে রামানন্দপুরে বৃক্ষরোপণ ও চারা বিতরণ অনুষ্ঠিত পাবনা ঈশ্বরদীতে ‘সুগন্ধি শুঁকিয়ে’ গৃহবধূর স্বর্ণালঙ্কার নিয়ে উধাও দুই নারী পাবনা ঈশ্বরদীতে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত, বাসচালক পলাতক পাবনার মোল্লা কফিল ফ্যাসিষ্ট আওয়ামীলীগের দোষর থেকে বিএনপি’র দালাল পাবনার আটঘরিয়া পৌরসভায় ১৭ কোটি ৪১ লাখ টাকার বাজেট ঘোষণা রাজশাহীর মোহনপুরে আম নামানোকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ১ পাবনায় ভেজাল ম্যাজিক মশলা তৈরির কারখানায় অভিযান বিপুল পরিমাণ নকল পণ্য জব্দ একজন আটক রাজশাহী নগরীতে পিতাকে হত্যার মামলার ছেলে রাকিব ঢাকায় গ্রেফতার পাবনা জেলা প্রশাসকের নির্দেশনায় ভাঙ্গুড়ার আশ্রয়ণ প্রকল্প পরিদর্শনে এসিল্যান্ড; বাতিলের ঘোষণা  বিক্রি হওয়া ঘরের বরাদ্দ পাবনায় নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধ এবং বাল্যবিবাহ বিষয়ক র‌্যালি ও আলোচনা সভা

ইবিতে ধর্মতত্ত্ব অনুষদের ভর্তি পরীক্ষা ২ নভেম্বর

Reading Time: < 1 minute

এম বি রিয়াদ,ইবি প্রতিনিধি :
ইসলামী বিশ্ববিদ্যালয়ে ধর্মতত্ত্ব ও ইসলাম শিক্ষা অনুষদে ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী ২ নভেম্বর অনুষ্ঠিত হবে। রবিবার (২৬ সেপ্টেম্বর) রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) আতাউর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। বিশ্ববিদ্যালয়ের বাকি অনুষদগুলোর ভর্তি পরীক্ষা গুচ্ছ পদ্ধতিতে হলেও ধর্মতত্ত্ব অনুষদের পরীক্ষা স্বতন্ত্রভাবে ‘ডি’ ইউনিটের অধীনে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ধর্মতত্ত্ব ও ইসলাম শিক্ষা অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ সোলায়মান জানান, বিশ্ববিদ্যালয়ের অধীনে আগের নিয়মে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার আবেদন সংক্রান্ত বিজ্ঞপ্তি দুয়েকদিনের মধ্যে প্রকাশ করা হবে। সম্ভাব্য ৭ থেকে ১৭ অক্টোবর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে আবেদন করতে পারবে ভর্তিচ্ছুরা। উল্লেখ্য, ধর্মতত্ত্ব অনুষদভূক্ত তিনটি বিভাগ আল-কোরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ, আল-হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ এবং দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগে ৮০টি করে আসন রয়েছে। এ অনুষদে মোট ২৪০টি আসনের বিপরীতে লড়বেন ভর্তিচ্ছুরা। পরীক্ষা সম্পর্কিত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.iu.ac.bd) থেকে জানা যাবে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com