শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৮:৩০ অপরাহ্ন
জাপানে ব্যালিস্টিক ক্ষেপনাস্ত্র নিক্ষেপ করেছে উত্তর কোরিয়া। এমনটাই দাবি করেছে জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয়। Reading Time: < 1 minute
জাপানে ব্যালিস্টিক ক্ষেপনাস্ত্র নিক্ষেপ করেছে উত্তর কোরিয়া। এমনটাই দাবি করেছে জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয়।
শনিবার নিজেদের অফিসিয়াল এক্স অ্যাকাউন্ট থেকে পোস্ট করে এ অভিযোগ করেছে জাপানের পিএমও (প্রাইম মিনিস্টারস অফিস) দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয়। এক্স প্ল্যাটফর্মে (সাবেক টুইটার) শেয়ার করা পোস্টে তাঁরা লিখেছে, উত্তর কোরিয়া একটি সন্দেহভাজন ব্যালিস্টিক মিসাইল (ক্ষেপণাস্ত্র) উৎক্ষেপণ করেছে।
এদিকে, মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা উত্তর কোরিয়ার দিক থেকে জাপানে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপের বিষয়টি নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে। জাপানে ব্যালিস্টক ক্ষেপণাস্ত্র নিক্ষেপের ঘটনা এমন এক সময়ে হলো যখন যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া যৌথ সামরিক মহড়া চালাচ্ছে।
সিউলের (দক্ষিণ কোরিয়া) জয়েন্ট চিফস অফ স্টাফ জানিয়েছেন, পিয়ংইয়ং (উত্তর কোরিয়া) প্রায় ১০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।
দক্ষিণ কোরিয়া ও জাপানের প্রতিরক্ষা বাহিনীর বরাতে আল জাজিরার প্রতিবেদন বলছে, যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার যৌথ সামরিক মহড়া চলাকালে উত্তর কোরিয়া তাদের পশ্চিম উপকূল থেকে একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। শনিবার জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয় তাঁদের অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে এ সম্পর্কিত একটি বিবৃতি শেয়ার করেছে।
বিবৃতিতে বলা হয়েছে, স্থানীয় সময় দুপুর ১টা ৩৪ মিনিটে (জিএমটি ০৪:৩৪) ক্ষেপণাস্ত্রগুলো উত্তর-পূর্ব দিকে নিক্ষেপ করা হয় প্রতিবেদনে আরও উল্লেখ আছে যে, জাপান ধারণা অনুযায়ী ক্ষেপণাস্ত্রগুলো সর্বোচ্চ ৮০ কিলোমিটার (৫০ মাইল) উচ্চতায় উঠেছিল এবং প্রায় ৩৪০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে কোরীয় উপদ্বীপের পূর্ব উপকূলের কাছে গিয়ে পড়েছে, যা টোকিও’র এক্সক্লুসিভ ইকোনমিক জোনের (ইইজেড) বাইরে।
তবে এখনও পর্যন্ত এসব ক্ষেপণাস্ত্রের কারণে আশেপাশে থাকা কোনো বিমান বা জাহাজের কোনোরুপ ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।