মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৮ অপরাহ্ন

News Headline :
অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত পাবনায় মৃত ব্যাক্তির নামে বৈষম্যবিরোধী হত্যা মামলার অভিযোগ পত্র তদন্ত প্রশ্নবিদ্ধ পুনঃ তদন্তের দাবি বদলগাছীতে প্রশাসনের আয়োজনে আনুষ্ঠানিক ভাবে ঈদ-ই-মিলাদুন্নবী পালিত সিরাজগঞ্জের শাহজাদপুরে নৌকা বাইসকে কেন্দ্র করে হামলা ১৫ জন আহত ট্রাক, ট্যাংকলরী ও কার্ভাড ভ্যান শ্রমিক ইউনিয়নের পাবনার ভাঙ্গুড়া উপশাখা কমিটি ঘোষনা

ইসলামী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের খতিবের মৃত্যুতে ভিসির শোক

Reading Time: < 1 minute

নিয়ামত, ইবি কুষ্টিয়া:
ইসলামী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের খতিব ড. আ স ম শোয়াইব আহমাদের মৃত্যুতে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. শেখ আবদুস সালাম গভীর শোক প্রকাশ করেছেন। শোকবার্তায় তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোক-সন্তপ্ত পরিবারের সদস্যদের সমবেদনা জানান।
বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের খতিব ড. আ স ম শোয়াইব  আহমাদের  মৃত্যুতে পৃথক-পৃথক শোক-বার্তায় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ মাহবুবুর রহমান ও ট্রেজারার প্রফেসর ড. মোঃ আলমগীর হোসেন ভূঁইয়া শোক জানিয়েছেন। তাঁরা মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোক-সন্তপ্ত পরিবারের সদস্যদের সমবেদনা জানান। এছাড়াও, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এইচ.এম. আলী হাসান খতিবের মৃত্যুতে শোক ও সমবেদনা জানিয়েছেন। সড়ক দূর্ঘটনায় গুরুতর আহত ইসলামী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের খতিব ড. আ স ম শোয়াইব  আহমাদ  রাজধানীর কল্যাণপুরে ইবনে সিনা হাসপাতালের আইসিইউতে গতকাল (১০ জুন) রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মরহুমের নামাজে জানাযা আজ রবিবার বাদ আসর ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত হবে। তাঁর মৃত্যুতে বিশ্ববিদ্যালয়ে শোকের ছায়া নেমে এসেছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com