মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ন

News Headline :
অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত পাবনায় মৃত ব্যাক্তির নামে বৈষম্যবিরোধী হত্যা মামলার অভিযোগ পত্র তদন্ত প্রশ্নবিদ্ধ পুনঃ তদন্তের দাবি বদলগাছীতে প্রশাসনের আয়োজনে আনুষ্ঠানিক ভাবে ঈদ-ই-মিলাদুন্নবী পালিত সিরাজগঞ্জের শাহজাদপুরে নৌকা বাইসকে কেন্দ্র করে হামলা ১৫ জন আহত ট্রাক, ট্যাংকলরী ও কার্ভাড ভ্যান শ্রমিক ইউনিয়নের পাবনার ভাঙ্গুড়া উপশাখা কমিটি ঘোষনা

ঈদুল আজহাকে সামনে রেখে গাইবান্ধায় কামারশালা গুলো ব্যস্ত সময় পাড় করছে 

Reading Time: < 1 minute

আঃ খালেক মন্ডল, গাইবান্ধা : 

ক্ষুদ্র লৌহজাত শিল্পের উপর নির্ভরশীল গাইবান্ধার গ্রামগঞ্জের পেশাদার কামারদের কামারশালাগুলো এখন লোহার নানা জিনিস তৈরীর টুংটাং শব্দে মুখর হয়ে উঠেছে। কামাররাও তাদের ব্যবসার ব্যস্ত সময় পাড় করছে। কেননা সামনেই ঈদুল আজহা। কোরবানীর জন্য দা, বিভিন্ন সাইজের চাকু, ছোড়া ও বটির এখন ভীষণ চাহিদা। ফলে রাতদিন কাজ চলছে  এখন কামারশালাগুলোতে। গাইবান্ধার হাট-বাজারগুলোতেও কোরবানীর সরঞ্জাম বিক্রির নতুন নতুন দোকান বসেছে। এমনকি শহরের রাস্তার ধারেও বসেছে দোকান। ক্রেতারাও প্রয়োজন মত দেখে শুনে কিনছে তাদের কোরবানীর সরঞ্জাম। এদিকে ঈদে দা, বটি, ছোরা, চাকুর চাহিদা বৃদ্ধি পাওয়ায় তৈরীর সরঞ্জাম কাঁচা লোহার দামও বাড়িয়ে দিয়েছে ব্যবসায়িরা। ফলে বগুড়া, রংপুর থেকে স্থানীয় কামারদের বেশী দামে কিনতে হচ্ছে কাঁচা লোহা। এতে এসব সরঞ্জাম তৈরীর উৎপাদন ব্যয়ও অনেক বেড়ে গেছে। এজন্য সংগত কারণেই ক্রেতারা বেশী দামে কিনতে বাধ্য হচ্ছে কোরবানী ঈদের অতি প্রয়োজনীয় এসব সরঞ্জাম। জেলা শহরের কাচারি বাজার রাস্তার ধারে দোকান দিয়ে কোরবানীর  এসব সরঞ্জাম বিক্রি করছে মমিনুল ইসলাম। সে জানায়, এখন অল্প স্বল্প বেচাকেনা শুরু হলেও ঈদের তিনদিন আগে থেকেই বিক্রি আরও কয়েক গুণ বেড়ে যাবে। সাধারণত বিভিন্ন এলাকার কামাররা তার দোকানে এসেই এসব সরঞ্জাম বিক্রি করে যায়। প্রয়োজনে সে নিজেও কামারশালায় গিয়ে সংগ্রহ করে নিয়ে আসে। এদিকে ঈদ উপলক্ষে মূল্য বৃদ্ধি পাওয়ায় কোরবানির একটি ছোরা ৩৫০ থেকে ৪শ’, বিভিন্ন সাইজের চাকু ৩০ থেকে ১শ’ টাকা, বটি ১শ’ থেকে ৩৫০ টাকা দামে বিক্রি হচ্ছে। তবে দাম আরও বাড়বে বলে সে জানায়।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com