সোমবার, ২৭ Jul ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন

News Headline :
পাবনা জেলা জাসাসের আহবায়ক খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে চাঁদাবাজি ও হয়রানির অভিযোগ বিশ্বের সঙ্গে শিক্ষার্থীদের সংযোগ গড়ে তুলতে হবে: শিমুল বিশ্বাস শিক্ষক সমাজকে মাদক প্রতিরোধে আরও দায়িত্বশীল হতে হবে: ভূমিমন্ত্রী মিনু বগুড়া শাজাহানপুরে সাড়ে ১৩কেজি গাঁজা সহ স্বামী ও স্ত্রী গ্রেফতার পাবনা র‌্যাবের অভিযানে ২শত৯৫ পিস ইয়াবাসহ ১ জন গ্রেফতার  রাজশাহীতে শিশুদের হৃদরোগ চিকিৎসায় সরকারের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস ভূমিমন্ত্রীর পাবনা  ঈশ্বরদীতে হার্ডিঞ্জ ব্রিজ এলাকায় মোটরসাইকেল চুরির চেষ্টা, তিন চোর গ্রেফতার মোটরসাইকেল উদ্ধার বদলগাছীতে বিএনপি কর্মীকে মারধর, টাকা কেড়ে নিয়ে মোবাইল ভাঙার অভিযোগ শিশুদের হাতে অপ্রয়োজনীয় স্মার্টফোন নয়: বিভাগীয় কমিশনার পাবনার ভাঙ্গুড়ায় জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা উৎসব অনুষ্ঠিত

ঈশ্বরদীতে পানিবন্ধি এলাকা পরিদর্শন করলেন এমপি নুরুজ্জামান বিশ্বাস

Reading Time: < 1 minute

নিজস্ব সংবাদদাতা, পাবনাঃ
পাবনার ঈশ্বরদীতে সাধারণ বৃষ্টির পানিতে তলিয়ে গেছে মাদ্রাসা, কলেজ মাঠ, কল কারখানাসহ প্রায় ১০টি গ্রাম। পানিতে তলিয়ে যাওয়া ভুক্তভোগী প্রায় ৩০ হাজার মানুষের ভোগান্তি লাঘবে প্লাবিত এলাকাগুলো পরিদর্শন করেছেন পাবনা ৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনের সাংসদ, বীর মুক্তিযোদ্ধা আালহাজ্ব নূরুজ্জামান বিশ্বাস।
এসময় তিনি প্লাবিত এলাকার বিভিন্ন স্থান ঘুরে দেখেন এবং শ্রীঘ্রই পানির এই বন্দি দশা থেকে অত্র এলাকাবাসীদের মুক্তির ব্যবস্থা করবেন বলে আশ্বস্থ করেছেন।
শুক্রবার সকাল সাড়ে ১০টায় ঈশ্বরদী উপজেলার দাশুড়িয়া রেলওয়ে ষ্টেশনে অবস্থান করা ভুক্তভোগী এলাকাবাসীদের উদ্দেশ্যে দেয়া বক্তব্য কালে তিনি এ প্রতিশ্রুতি ব্যক্ত করেন।পানিতে আর কতদিন বসবাস করবেন এলাকাবাসী জানতে চাইলে নূরুজ্জামান বিশ্বাস বলেন, আমি উপজেলা প্রশাসক, উপজেলা প্রকৌশলীসহ সংশ্লিষ্টদের সন্ধ্যায় আমার কার্যালয়ে ডেকেছি। তাদের সাথে আলোচনা করে যতদ্রুত সম্ভব পানি নিষ্কাশনের একটি স্থায়ী সমাধান করে এলাকাবাসীকে পানির এই বন্দিদশা থেকে মুক্ত করা হবে বলে তিনি জানিয়েছেন।এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, দাশুড়িয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, মো. বকুল সরদার, মুলাডুলি ইউনিয়ন চেয়ারম্যান মো.আব্দুল খালেক মালিথা, ঈশ্বরদী উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আতিয়া ফেরদৌস কাকলী, আওয়ামী কৃষকলীগ নেতা মুরাদ আলী মালিথা, রশিদ পেপার মিলের জিএম নাসির উদ্দিন, দাশুড়িয়া ইউপি সদস্য আনোয়ারুল ইসলাম ডাবলু প্রমূখ

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com