সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন

News Headline :
রাজশাহী সীমান্তে বিপুল ভারতীয় মদ জব্দ বদলগাছীতে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলার উদ্বোধন সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় কাউন্সিলের সভাপতি জাফর সম্পাদক ইমন পাবনার ভাঙ্গুড়ায় ভেজাল দুধ তৈরির বিভিন্ন রকম উপকরণ জব্দ করে তা ধ্বংস করা হয়েছে রংপুর কাস্টমস ও ভ্যাট কমিশনারের অপসারণ সহ  সাংবাদিকদের নিরাপত্তা  নিশ্চিতের দাবি  কিশোরগঞ্জে বালুবাহী মাহেন্দ্র ট্রলির ধাক্কায় ভ্যানচালক নিহত, ছেলে গুরুতর আহত নারীদের অহংকার এ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা; রাজপথ পেরিয়ে মাননীয় সংসদ সদস্যের দিকে পাবনা আরএম একাডেমির ৯০ ব্যাচের সকল প্রয়াত বন্ধুর স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রাজশাহী সীমান্তে ভারতীয় মদ ও বিপুল পরিমান ইয়াবাসহ গ্রেফতার ১ রাজশাহীতে নকল স্টার সিগারেটের বড় চালান জব্দ, গ্রেফতার ১

ঈশ্বরদীতে পোনা মাছ অবমুক্তকরণ কার্যক্রম অনুষ্ঠিত

Reading Time: < 1 minute

নিজস্ব সংবাদদাতা, পাবনাঃ
নিরাপদ মাছে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ এই প্রতিপাদ্য নিয়ে মৎস্য অধিদপ্তরের ২০২৩-২৪ অর্থিক রাজস্ব বাজেটের আওতায় ঈশ্বরদীতে ১০টি প্রাতিষ্ঠানিক জলাশয়ে ৩ শত ৩৩ কেজি রুই জাতীয় মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। বুধবার (১৬ আগস্ট) সকালে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে ঈশ্বরদী উপজেলা চত্বরের পুকুরে এ পোনা মাছ অবমুক্তকরণের উদ্বোধন করেন পাবনা-৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান বিশ্বাস ।এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান নায়েব আলী বিশ্বাস, উপজেলা নির্বাহী অফিসার সুবীর কুমার দাস, সহকারী কমিশনার (ভূমি) টি এম রাহসাম কবির, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আঃ রহমান খান, ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম খান, আতিয়া ফেরদৌস কাকলী, সমাজসেবা কর্মকর্তা মাসুদ রানা প্রমুখ।পরে উপজেলার মুলাডুলি ইউনিয়নের বহরপুর আশ্রয়ন প্রকল্পের ৪ টি জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করা হয়। এ ছাড়া পর্যায়ক্রমে বাঘাহছলা আশ্রয়ন প্রকল্প, দাশুড়িয়া নওদাপাড়া গুচ্ছ গ্রামের দুটি পুকুরে ৬০ কেজি, সাঁড়া ইউনিয়নের গুচ্ছ গ্রামের ১ টি পুকুরে ২৫ কেজি ও পাকশীর ফুরফুরা শরীফ এতিমখানা পুকুরে ২৮ কেজি মাছের পোনা অবমুক্ত করা হয়।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com