শনিবার, ১৮ Jul ২০২৬, ১২:০২ অপরাহ্ন

News Headline :
১৮ জুলাই পাবনায় বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের উপর পুলিশ ও ছাত্রলীগের গুলির ঘটনার কোন বিচার হবে না ? মতিহার থানার ধরমপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, দাফন সম্পন্ন পাবনায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে পুলিশের উপর হামলা পাবনায় কবি “বন্দে আলী মিয়ার সাহিত্য কর্মে সমকালীন সমাজ” গ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত পাবনায় লাশবাহী অ্যাম্বুলেন্সের সাথে বাসের সংঘর্ষে ৩ জন নিহত আহত ১০ জন পাবনায় ২টি বিদেশি পিস্তল ম্যাগজিন ও গুলিসহ যুবক গ্রেপ্তার রাজশাহী মতিহার থানার ইন্সপেক্টর পরিচয়ে প্রতারণা, বিকাশে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ পাবনার ভাঙ্গুড়ায় গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক (CRN) বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত পাবনার আটঘরিয়ায় মিয়াপাড়ার আব্দুস সালাম ৬বছর ধরে শিকলবন্দী রহস্য উদঘাটনের দাবি এলাকাবাসীর ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদ গৃহবন্দি

ঈশ্বরদীতে মোটরসাইকেল-করিমন মুখোমুখি সংঘর্ষে ঔষধ ব্যবসায়ী যুবক নিহত

Reading Time: < 1 minute

নিজস্ব সংবাদদাতা, পাবনা:
ঈশ্বরদীতে মোটরসাইকেল ও করিমনের মুখোমুখি সংঘর্ষে আব্দুর রহিম (২৮) নামে এক মোটরসাইকেল চালক যুবক নিহত হয়েছেন। আজ মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় পাবনা-ঈশ্বরদী মহাসড়কে উপজেলার বহরপুর (বাঁশ হাট) এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দূর্ঘটনার বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন ঈশ্বরদী থানার পরিদর্শক তদন্ত হাসান বাসির।নিহত ব্যবসায়ী আব্দুর রহিম উপজেলার সলিমপুর ইউনিয়নের জয়নগর হাজি পাড়ার মৃত আলহাজ্ব আব্দুল আজিজের ছেলে এবং পেশায় ঔষধের ব্যবসা করতেন।স্থানীয় সূত্রে জানা যায়, বিকালে বাড়ি থেকে বের হয়ে আব্দুর রহিম মোটরসাইকেল যোগে দাশুড়িয়া নতুন ট্রাফিক মোড়স্থ তার ঔষধের দোকানে যাচ্ছিলেন।এসময় পাবনা- ঈশ্বরদী মহাসড়কে বহরপুরে নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা করিমনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই আব্দুর রহিম মারা যান।নিহত আব্দুর রহিমের চাচাতো ভাই আবু তালহা জানান, বিয়ের পর গত ২৬ দিন পূর্বে আব্দুর রহিমের একটি পুত্র সন্তান হয়েছে। নবজাতক সন্তানকে এতিম করে এভাবে তার চলে যাওয়া কেউই সহজে মেনে নিতে পারছেন না। ২ ভাই এবং ৬ বোনের মধ্যে আব্দুর রহিম ছিল পরিবারের সবার ছোট। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com