সোমবার, ২৭ Jul ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন

News Headline :
পাবনা জেলা জাসাসের আহবায়ক খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে চাঁদাবাজি ও হয়রানির অভিযোগ বিশ্বের সঙ্গে শিক্ষার্থীদের সংযোগ গড়ে তুলতে হবে: শিমুল বিশ্বাস শিক্ষক সমাজকে মাদক প্রতিরোধে আরও দায়িত্বশীল হতে হবে: ভূমিমন্ত্রী মিনু বগুড়া শাজাহানপুরে সাড়ে ১৩কেজি গাঁজা সহ স্বামী ও স্ত্রী গ্রেফতার পাবনা র‌্যাবের অভিযানে ২শত৯৫ পিস ইয়াবাসহ ১ জন গ্রেফতার  রাজশাহীতে শিশুদের হৃদরোগ চিকিৎসায় সরকারের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস ভূমিমন্ত্রীর পাবনা  ঈশ্বরদীতে হার্ডিঞ্জ ব্রিজ এলাকায় মোটরসাইকেল চুরির চেষ্টা, তিন চোর গ্রেফতার মোটরসাইকেল উদ্ধার বদলগাছীতে বিএনপি কর্মীকে মারধর, টাকা কেড়ে নিয়ে মোবাইল ভাঙার অভিযোগ শিশুদের হাতে অপ্রয়োজনীয় স্মার্টফোন নয়: বিভাগীয় কমিশনার পাবনার ভাঙ্গুড়ায় জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা উৎসব অনুষ্ঠিত

ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাস্টবিন থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার

Reading Time: < 1 minute

নিজস্ব সংবাদদাতা,পাবনাঃ
পাবনার ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাস্টবিন থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।শুক্রবার (১৮ আগস্ট) দুপুরে মেয়ে নবজাতকের মরদেহটি উদ্ধার করা হয়।স্থানীয়রা জানায়, জুমার নামাজ শেষে বাড়ি যাওয়ার পথে হাসপাতালের গেটের সামনে মানুষের ভিড় দেখতে পাই। সেখানে গিয়ে দেখা যায় ডাস্টবিনের মধ্যে লাল কাপড়ে মোড়ানো নবজাতক ফেলে রাখা হয়েছে। ভূমিষ্ঠ হওয়ার নির্ধারিত সময়ের আগেই গর্ভপাত করানো হয়েছে।এ বিষয়ে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) শফিকুল ইসলাম শামীম বলেন, হাসপাতাল গেট সংলগ্ন ডাস্টবিনে একটি অপরিপক্ক নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়েছে। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে।ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরবিন্দ সরকার জাগো নিউজকে বলেন, মরদেহটি ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com