বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন

News Headline :
রাজশাহীতে বিএনপির একক প্রার্থী নিশ্চিত হবে: ভূমিমন্ত্রী মিনু বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপির কর্মসূচির উদ্বোধন কুষ্টিয়ায় হাজতখানায় লুঙ্গি ছিঁড়ে আসামির আত্মহত্যার চেষ্টা পাবনায় বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষীকি পালন অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত

উন্নয়নের অগ্রযাত্রা ধরে রাখতে আবারও নৌকা প্রতীকে ভোট চাইলেন নজরুল ইসলাম হিরু

Reading Time: < 1 minute

আশরাফুল ইসলাম সবুজ,নরসিংদী :
নৌকা বঙ্গবন্ধুর প্রতীক। নৌকা মুক্তিযুদ্ধের প্রতীক, স্বাধীনতার প্রতীক। বাঙ্গালীর প্রতীক নৌকা। উন্নয়নের প্রতীক নৌকা। আওয়ামী লীগের প্রতীক শেখ হাসিনার প্রতীক নৌকা। নৌকার মাঝি আমি একা নই, নৌকার মাঝি নরসিংদীবাসী সকলে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা জননেত্রী শেখ হাসিনা আমার দীর্ঘ ১৫ বছরের সততার কারণে আমাকে দলীয় মনোনয়ন দিয়ে উন্নয়নের অগ্রযাত্রা ধরে রাখতে আবারও নৌকা প্রতীক দিয়েছেন। দলীয় মনোনয়ন পাওয়ার পর সোমবার (২৭ নভেম্বর) বিকেলে ঢাকা থেকে নিজ নির্বাচনী এলাকায় ফিরে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের ফুলেল শুভেচ্ছা গ্রহণকালে নরসিংদী সদর-১ সংসদীয় আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোহাম্মদ নজরুল ইসলাম হিরো (বীর প্রতীক) এসব কথা বলেন। তিনি আরও বলেন, দলীয় মনোনয়নে প্রতিযোগিতা থাকতে পারে। এরমধ্যে তিনি একজনকে মনোনীত করেছেন। আমি সকলকে আহ্বান করবো নৌকার মনোনীত প্রার্থী’র পক্ষে কাজ করে নৌকাকে বিজয় করে জননেত্রী শেখ হাসিনা’র হাতকে শক্তিশালী করি। তাই আসুন আমরা সকলে শেখ হাসিনার পক্ষে, নৌকা পক্ষে কাজ করে নৌকাকে বিজয়ী করে উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখি। নরসিংদী জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে কয়েক হাজার নেতাকর্মী ও সমর্থক টানা ৪র্থ বার দলীয় মনোনয়ন পাওয়া মোঃ নজরুল ইসলাম হিরো (বীর প্রতীক) কে শুভেচ্ছা জানাতে আসেন। এসময় জেলা আওয়ামী লীগের সভাপতি জিএম তালেব হোসেন, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আমিরুল ইসলাম ভূঁইয়া, মোন্তাজ উদ্দিন ভূঁইয়া, উপজেলা পরিষদের চেয়ারম্যান আফতাব উদ্দিন ভূঁইয়া, জেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মনির হোসেন ভূঁইয়া, কেন্দ্রীয় কৃষি ও সমবায় বিষয়ক উপ-কমিটির সদস্য মোহাম্মদ আদনান সরকার, গণ আজাদী লীগের কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সদস্য সচিব মোঃ সরওয়ার হোসাইন, এসএম কাইয়ুম, রিপন সরকার, ওয়ালিউর রহমান আজিম, দীপক সাহা, মিয়া মোঃ মঞ্জুর উপস্থিত ছিলেন।
এছাড়াও আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগ, তাঁতী লীগ, কৃষক লীগ, মহিলা আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, মৎস্যজীবি লীগ, মুক্তিযোদ্ধা লীগের নেতৃবৃন্দ এবং ইউনিয়নের চেয়ারম্যানগণ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com