বুধবার, ০৩ Jun ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন

News Headline :
ছাগলকাণ্ডের মতিউরকেও ছাড়িয়ে গেলেন এনবিআরের সহিদুল: ঢাকায় ৫৩ ফ্ল্যাট সম্পদ ৪০০ কোটির! রাজশাহী নগরীতে কয়েক ঘণ্টার ব্যবধানে তিন হামলা নারীসহ আহত ৪ রাজধানীর শিশু রামিসা হত্যা মামলায় বোন রাইসা আক্তারের ক্যামেরা ট্রায়ালে সাক্ষ্যগ্রহণ দ্রুত সময়ের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে-পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম পাবনা জেলা ট্রাফিক পুলিশের সাথে পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত পাবনার বেড়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দেশী অস্ত্র নিয়ে সংঘর্ষ, আহত অন্তত ১৫ থেকে ২০ জন পাবনার ভাঙ্গুড়ায় তরঙ্গ সাংস্কৃতিক ও নাট্য গোষ্ঠীর উদ্যোগে ঈদ আনন্দ মেলা ও সার্কাস অনুষ্ঠিত পাবনার চাটমোহরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদৎ বার্ষিক পালিত পাবনার ঈশ্বরদীর লোকোশেড মাদকের আড্ডা বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হবে কুষ্টিয়ায় ২ বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত-১ আহত-৩২

উলিপুরে টাকার ব্যাগ ছিনতাইয়ের সময় ছিনতাইকারী আটক

Reading Time: < 1 minute

নয়ন দাস,কু‌ড়িগ্রামঃ
কুড়িগ্রামের উলিপুর উপজেলার দলদলিয়া বাজারে এক ছিনতাই কারিকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনগণ। জানাগেছে গতকাল ১৮ জুলাই/২৩ইং মঙ্গলবার রাত ১১ টায় ঐ বাজারের মোবাইল এজেন্ট ব্যাংকিং ও বিকাশ এর দোকানী জিয়াউর সরদারের হাত থেকে টাকা ভর্তি ব্যাগ ছিন্তাইয়ের সময় হামিদুর রহমান (২৭) নামের এক যুবককে হাতে নাতে ধরে স্থানীয় লোকজন।
ঘটনার বিবরনের জানা যায় দলদলিয়া বাজারের ডার্চ বাংলা ব্যাংক’র এজেন্ট ব্যাংকার জিয়াউর রহমান প্রতিদিনের মতো দোকান বন্ধ করে ঘটনার সময় রাত ১১ টায় টাকার ব্যাগ নিয়ে বাজারের পাশে তার নিজ বাড়ীতে আসার পূর্ব মহুর্তে সেখানে পরিকল্পিত ভাবে ওৎ পেতে থাকা উক্ত ছিনতাইকারী হামিদুর অতর্কিত ভাবে তার হাতের ব্যাগ নিয়ে টানা হেছরা করতে থাকলে জিয়াউরের আত্মচিৎকারে স্থানীয় লোকজন ছুটে এসে টাকার ব্যাগ উদ্ধার করে ছিনতাইকারী হামিদুরকে আটক করে।
পরে উলিপুর থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনা স্থানে পৌছে এবং ছিনতাইকারী থানায় নিয়ে যায়।এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলার প্রস্ততি চলছে। জানা গেছে উক্ত ছিনতাইকারী পার্শ্ববর্তি নাজিমখান ইউনিয়নের ডুসমারার কুটি কানিপাড়া গ্রামের আজিজল হকের ছেলে। এ ব্যাপারে বুধবার বিকেলে উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মর্তুজা মুঠো ফোনে এ প্রতিবেদককে ঘটনা সত্যতা স্বীকার করে জানান আসামির বিরুদ্ধে মামলা দায়ের করে কুড়িগ্রাম জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com