শুক্রবার, ২৬ Jun ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন

News Headline :
পাবনায় নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধ এবং বাল্যবিবাহ বিষয়ক র‌্যালি ও আলোচনা সভা জাতীয় বাজেট দেশের গুরুত্বপূর্ণ দলিল; প্রফেসর ড. মো. ফজলুল হক পাবনার আটঘরিয়ায় অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচি নওগাঁর বদলগাছীতে দলীয় প্রভাব খাটিয়ে জমি দখলের চেষ্টা পাবনায় চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় কারিগরি শিক্ষার ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত পাবনার ভাঙ্গুড়ায় আশ্রয়ণ প্রকল্পের ৩৫ টি ঘর বিক্রির অভিযোগ পরিত্যক্ত ঘরে চলছে জুয়া-মাদক ও অনৈতিক কর্মকাণ্ড  রাজশাহীর বিনোদপুরে দুই রেস্তোরাঁয় হামলা, বিস্ফোরণ: দুই মামলায় জামায়াত নেতা-সহ ৩০ জন আসামী নগরীর মেহেরচন্ডী এলাকায় বাবাকে হত্যা করে পালালো রাবি শিক্ষার্থী কিশোরগঞ্জে মানবেতর জীবনযাপন অনাহারে দিন কাটছে বৃদ্ধ দুর্গাচরণের

এই প্রজন্মকে বাঙালীর লোকজ সংস্কৃতির ছোঁয়ায় বড় করে তুলতে হবে/ পুলিশ সুপার

Reading Time: < 1 minute

নিজস্ব সংবাদদাতা, কুষ্টিয়া:
কুষ্টিয়ার পুলিশ সুপার খায়রুল আলম বলেছেন এই প্রজন্মকে বাঙালীর লোকজ সংস্কৃতির ছোঁয়ায় বড় করে তুলতে হবে। নিজ জাতির সংস্কৃতি জানলেই প্রজন্ম থেকে প্রজন্মের প্রতিটি শিশু সফল হবে। তারাই দেশকে সফল করবে। তিনি বলেন বাঙালীর একটি অত্যন্ত মূল্যবান সাংস্কৃতিক ঐতিহ্য রয়েছে। এটা প্রজন্মের প্রতিটি শিশুকে জানাতে হবে। তিনি শনিবার কুষ্টিয়ার অন্যতম বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান কুষ্টিয়া পাবলিক স্কুলে পিঠা উৎসবে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
তিনি বলেন বিশ্বের অনেক দেশ আছে যারা নানভাবে তাদের সাংস্কৃতিক ঐতিহ্যকে হারিয়ে ফেলেছে। কিন্তু বাংলাদেশ এমন দেশ যরা সাংস্কৃতিক ঐতিহ্য হারিয়ে যায়নি। এগুলো আমাদের উৎসাহ, এগুলো অনুপ্রেরণা। বিদ্যালয় প্রঙ্গণে দিনব্যাপী   জাঁকজমকপূর্ণ এ পিঠা উৎসবে বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহন করে।
স্কুলের চেয়ারম্যান ড. আমানুর আমানের সভাপতিত্বে পিঠা উৎসবে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া নাগরিক কমিটির সভাপতি প্রফেসর ডা. এসএম মুস্তানজিদ, নাগরিক কমিটির সাধারণ সম্পাদক প্রফেসর ড. সেলিম তোহা, বিশিষ্ট ব্যবসায়ী ও কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের অর্থ সম্পাদক অজয় সুরেকা, বিশিষ্ট ব্যবসায়ী বিশ্বজিৎ সাহা সন্টু, সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার ওলিউর রহমান, কুষ্টিয়া জিকে স্কুলের প্রধান শিক্ষক আব্দুল মামুন, সহকারী শিক্ষক মো: জাকারিয়া সনো হসপিটালের ব্যাবস্থাপক শাহ আলম। বিশেষ অতিথি প্রফেসর ডা. এসএম মুস্তানজিদ বলেন পিঠা উৎসবের মতো অনুষ্ঠানগুলো আমাদেরকে ফিরিয়ে নিয়ে যায় আমাদের হাজার বছরের ঐতিহ্যের কাছে। যেখানে রয়েছে আমাদের শিকড়। সেটি ভুলে গেলে চলবে না। প্রফেসর ড. সেলিম তোহা বলেন এই প্রজন্মকে নানাবিধ উপায়ে আমরা আমাদের সংস্কৃতির মুলধারার কাছে রাখতে পারি। এ ধরনের উৎসব তার মধ্যে অন্যতম। তিনি ভবিষ্যত প্রজন্মকে মুলধারা থেকেই শিক্ষা নিয়ে এগিয়ে নেয়ার আহবার রাখেন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com