মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন

News Headline :
র‌্যাব-১২, সিপিসি-২ পাবনার অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ১ জন পলাতক আসামী গ্রেফতার কারাগারে থাকা গোলাম রাব্বানীর বিরুদ্ধে ফের যৌন নিপীড়নে আরও একটি মামলা দায়ের নকলের দায়ে কিশোরগঞ্জে এসএসসি কেন্দ্রে অভিযান: তিন শিক্ষকসহ বহিষ্কার ৪ আটক ২ ব্র্যাক ডেইরির উদ্যোগে “আদর্শ দুগ্ধ খামার ব্যবস্থাপনা ও আধুনিক প্রযুক্তি সম্প্রসারণ” শীর্ষক এক প্রশিক্ষণ অনুষ্ঠিত রাজশাহীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার জনগণ ভালো থাকা মানে সরকার ভালো থাকা মধুপুরে- আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম বদলগাছীতে কৃষি ও পুষ্টি উন্নয়ন বিষয়ে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত বেতুয়ান গ্রামে গুমানি নদীর উপর স্বপ্নের ব্রিজ নির্মাণ বাস্তবায়নের পথে রাজশাহীতে আদালতের পেশকারের কাছে চাঁদা দাবি দুই বছর পর ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার দুদকের ৬ মামলায় পাবনা মানসিক হাসপাতালের সাবেক পরিচালককে জেল হাজতে প্রেরন

এবার নিজের মেয়েকে নির্যাতনের অভিযোগ সেই মাসুকের বিরুদ্ধে

Reading Time: 2 minutes

মোঃ মাহমুদ উদ্দিন,জুড়ী:
মৌলভীবাজার জেলার জুড়ীতে এবার সেই মাসুকের বিরুদ্ধে নিজ মেয়েকে নির্যাতনের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে বাবা মাসুক মিয়ার বিরুদ্ধে সংবাদ সম্মেলন করে নির্যাতনের অভিযোগ করেন মেয়ে মাহমুদা আক্তার ফাহিমা (১৭)।এদিকে নিজ মেয়েকে নির্যাতনের খবর ছড়িয়ে পড়লে জেলাজুড়ে চাঞ্চলের সৃষ্টি হয়েছে। সচেতন মহল অভিযুক্ত মাসুক মিয়ার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে প্রতিবাদ করছেন।সংবাদ সম্মেলনে ফাহিমা বলেন, গত এক বছর যাবত আমার বাবা আমাকে শারীরিক ও মানসিক নির্যাতন করছেন। আমার শরীরে নির্যাতনের অনেক ক্ষত রয়েছে। আমি নারী না হলে কাপড়গুলো খুলে নির্যাতনের ক্ষতগুলো সবাইকে দেখাতাম।
তিনি বলেন, চলতি বছরের ১৯ মে আমার বিয়ে হয় কুলাউড়া উপজেলার দানাপুর গ্রামের রজব আলীর ছেলে ছাফওয়ানের সাথে। বিয়ের পরও আমার বাবার নির্যাতন থেকে আমি রেহাই পাচ্ছি না। তিনি আমাকে বারবার জোর করে বাড়িতে নিয়ে নির্যাতন করছেন। গত কয়েকদিন আগে আমাকে বাড়িতে নিয়ে নির্যাতন শুরু করলে আমি ৯৯৯-এ কল করে পুলিশের সহায়তায় উদ্ধার হয়ে স্বামীর বাড়িতে আসি। বর্তমানে আমাকে আর নিতে পারায় আমার স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনকে মামলা ও হামলার ভয় দেখাচ্ছে। আমি প্রশাসন ও সরকারের কাছে আমার ও শ্বশুর বাড়ীর লোকজনের নিরাপত্তা চাই। ফাহিমা আরও বলেন, গতবছর আমার বাবা মাসুক মিয়া আমাদের বাড়িতে আমার এক বান্ধবীকে ধর্ষণ করেন। এ ধর্ষণ মামলায় তিনি জেলও খেটেছেন। আমি আমার পাষণ্ড পিতার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।সংবাদ সম্মেলনে ফাহিমার স্বামী ছাফওয়ান অভিযোগ করে বলেন, বিগত পাঁচ মাস পূর্বে জুড়ী উপজেলার সাগরনাল ইউনিয়নের বীরগোগালী (রানিমুড়া ) গ্রামের মাসুক মিয়ার মেয়ে মাহমুদা আক্তার ফাহিমার সাথে।বিয়ের পর থেকে আমার শশুর নানা অজুহাতে আমার স্ত্রীকে এসে নিয়ে যেত। স্বামী হিসেবে আমি সাথে যেতে চাইলে তিনি আমাকে সাথে নিতেন না। এমনকি রাত ২/৩ টায় গাড়ি নিয়ে এসে আমার স্ত্রীকে জোর করে নিয়ে যেত। আমরা বাঁধা দিলে আমাদের কোন বাঁধাই তিনি শুনতেন না। বরং আমাদেরকে বিভিন্নভাবে হুমকি দিত। সেখানে নিয়ে তিনি আমার স্ত্রীকে বিভিন্নভাবে শারীরিক ও মানুষিক নির্যাতন করতো। গত কয়েক দিন আগে আমার তিন মাসের অন্তঃসত্ত্ব স্ত্রী বাড়িতে ফেরার পর শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন আমরা দেখতে পাই। পরে তাকে সরকারি হাসপাতালে নিয়ে চিকিৎসার করাই। বর্তমানে আমার শ্বশুর আমার স্ত্রীকে জোর করে উঠিয়ে নেওয়ার পাশাপাশি আমাদেরকে মামলা হামলার হুমকি দিচ্ছে। আমাদের পুরো পরিবার এখন আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছি। আমি পাষন্ড মাসুক মিয়ার বিচার চাই।অভিযুক্ত মাসুক মিয়া বলেন, আমি ষড়যন্ত্রের শিকার। আমি এই ষড়যন্ত্র থেকে মুক্তি পেতে চাই।কুলাউড়া থানার ওসি মো. আব্দুছ ছালেক বলেন, এ ব্যাপারে থানায় কোনো অভিযোগ পেলে তদন্তপূর্বক ব্যবস্থা নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com