বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন

News Headline :
বাংলা নববর্ষের শুভেচ্ছা পাবনায় নবাগত জেলা প্রশাসক আমিনুল ইসলামের দৃঢ় অঙ্গীকার: দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স, গড়বেন মডেল শহর র‌্যাবের অভিযানে বিদেশী রিভলভার ও গুলিসহ গ্রেফতার ১ যুক্তরাষ্ট্র স্বৈরতান্ত্রিক মনোভাব পরিত্যাগ করলেই দুই দেশের মধ্যে সমঝোতা সম্ভব: পেজেশকিয়ান বদলগাছীতে খাল পুনঃখনন উদ্বোধন করলেন সংসদ সদস্য ফজলে হুদা বাবুল তরুণ প্রজন্মকে বিসিএস নামক ‘অসুখ’ থেকে বের হতে হবে: ডা. জাহেদ রামেক হাসপাতালে ফ্যাসিস্ট সিন্ডিকেট অপসারণের দাবিতে রাজশাহীতে মানববন্ধন ভাঙ্গুড়ায় মাদকদ্রব্য ও অর্থ সহ ২ জন ‘ব্যবসায়ী কে আটক  ভাঙ্গুড়ায় বাঁশবাড়িয়া সাবমারসিবল সড়কের বেহাল দশা, ব্রিজ আছে কিন্তু রাস্তা নেই- জনদুর্ভোগ চরমে পাবনা সদর হাসপাতালে হাম ও হামের উপসর্গ নিয়ে ৫৯জন রোগী ভর্তি রয়েছে

এলজিইডি প্রকৌশলীর ওপর হামলার প্রতিবাদে খাগড়াছড়িতে মানববন্ধন

Reading Time: < 1 minute

আব্দুল্লাহ আল মামুন, খাগড়াছড়ি :
এলজিইডির নির্বাহী প্রকৌশলী এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রকল্প পরিচালক মো. গোলাম ইয়াজদানীর ওপর দুর্বৃত্তদের হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে খাগড়াছড়ি জেলার এলজিইডির সর্বস্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
সোমবার (৩০জানুয়ারী) বিকেল সাড়ে ৩টায় জেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরর প্রাঙ্গণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে খাগড়াছড়ি  এলজিইডির প্রকৌশলী মো. রফিকুল ইসলাম বলেন, রবিবার(২৯ জানুয়ারী) বিকেলে নগরের টাইগারপাসে চট্টগ্রাম সিটি করপোরেশনের অস্থায়ী কার্যালয় ভবনের চারতলায় প্রকল্প পরিচালক ও এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. গোলাম ইয়াজদানী সরকারি দায়িত্ব পালন অবস্থায় নিজ কক্ষে প্রায় ২০-২৫ জন ঠিকাদার অতর্কিতভাবে হামলা এবং শারীরিকভাবে লাঞ্ছিত করেন। তিনি হামলায় নেতৃত্বদানকারীর বিরুদ্ধে তীব্র নিন্দা ও দ্রুত বিচারের দাবি জানান। মানববন্ধনে উপস্থিত ছিলেন, জেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. রফিকুল ইসলাম, সিনিয়র সহকারী প্রকৌশলী মো. বেলাল হোসেন, সহকারী প্রকৌশলী আসিফ আহনাফ চৌধুরী, উপসহকারী প্রকৌশলী মো. নাজিবুল ইসলামসহ সকল স্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com