মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন

News Headline :
অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত পাবনায় মৃত ব্যাক্তির নামে বৈষম্যবিরোধী হত্যা মামলার অভিযোগ পত্র তদন্ত প্রশ্নবিদ্ধ পুনঃ তদন্তের দাবি বদলগাছীতে প্রশাসনের আয়োজনে আনুষ্ঠানিক ভাবে ঈদ-ই-মিলাদুন্নবী পালিত সিরাজগঞ্জের শাহজাদপুরে নৌকা বাইসকে কেন্দ্র করে হামলা ১৫ জন আহত ট্রাক, ট্যাংকলরী ও কার্ভাড ভ্যান শ্রমিক ইউনিয়নের পাবনার ভাঙ্গুড়া উপশাখা কমিটি ঘোষনা

কান্নার সাগরে ভাসছে দু’মাসের বিদিশাহ আর্থিক সহযোগিতা চায় সাংবাদিক পিতা

Reading Time: < 1 minute

নিজস্ব সংবাদদাতা, যশোর :
দুই ছেলে জন্ম নেয়ার পর যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া সাত মাইল গ্রামের জাহাঙ্গীর আলম ও তাহমিনা দস্পতির  ঘর আলো করে ফুট ফুটে এক কন্য সন্তান জন্ম নেয়।৷ মা বাবা সখ করে তার নাম রাখেন বিদিশাহ আলম রায়া। বর্তমান বয়স ১ মাস ২৮ দিন।  জন্মের পর থেকে বিদিশার কান্না থামেনা। অস্বাভাবিক কান্না। হয়তো বিদিশা কান্নার সুরে তার বাবা মাকে জানান দিচ্ছিলো তার অসুস্থ্যতার কথা। বিদিশার অস্বাভাবিক কান্নার কারনে তাকে স্থানীয় ডাক্তারের কাছে নেয়া হয়।৷ কিন্তু তারা রোগ নির্ণয় করতে পারেননি। এর পর তাকে যশোর আদ-দ্বীন হাসপাতালে নেয়া হয়। চিকিৎসক বিদিশার পরীক্ষা-নিরিক্ষা শেষে  ডাক্তার কাজল কান্তির কাছে রেফার করেন, তিনি পরীক্ষা-নিরিক্ষা শেষে জানিয়ে দেন বিদিশাহ’র  হার্ট ছিদ্র, পাশাপাশি রক্ত সঞ্চালন সঠিক ভাবে হচ্ছে না।  এ রোগের সঠিক চিকিৎসা নিতে হলে বিদিশাহকে ন্যাশনাল হার্ট শিশু হাসপাতাল ঢাকাতে পাঠাতে হবে।  এখবর শোনার পর দৈনিক ভোরের পাতা ও দৈনিক স্পন্দন পত্রিকার স্হানীয় সাংবাদিক জাহাঙ্গীর আলমের মাথায় আকাশ ভেঙে পড়ে। মেয়ের অবস্থা দেখে তিনি বিচলিত হয়ে পড়েন। বিদিশাহ্কে বাঁচাতে অনেক টাকার প্রয়োজন। অভাবের সংসারে এতো টাকা তিনি কোথায় পাবেন? তার সাধ থাকলেও সাধ্য নেই। তাই বিত্তবানরা বিদিশাহর সাহায্যে এগিয়ে আসলে ১ মাস ২৮ দিন বয়সের শিশু বাচ্চাটি হয়তো জীবন ফিরে পাবে। আসুন না, আমরা সকলে মিলে রিদিশাহ আলম রায়া নামে শিশুটির সাহায্যে এগিয়ে আসি। সকলে পোষ্টটি বেশি বেশি শেয়ার করে বিদিশাহর পাশে দাড়ান।  বিদিশাহর বাবা জাহাঙ্গীর আলমের বিকাশ নম্বর ০১৭৬১-৭৩৮৯৫৭ ,  এই নাম্বারে অর্থ প্রদানের জন্য অনুরোধ রইলো।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com