বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০১:৩৬ পূর্বাহ্ন

News Headline :
পাবনায় দাদীকে হত্যা করে নাতনীকে ধর্ষনের পর হত্যার অভিযোগ চারঘাটে আমবাগান থেকে ২০০ পিস ভারতীয় ইয়াবা জব্দ মধুুমাস ঋতুরাজ বসন্ত মাসে প্রকৃতি তার নিজেকে সাঁজাতে ব্যস্ত থাকে অবহেলিত পাবনাকে উন্নয়নের শিখরে নিতে পাবনা সদরে মন্ত্রী দিতে তারেক রহমানের প্রতি পাবনাবাসীর আহবান রাজশাহী নগরীতে প্রতিপক্ষের ছোড়া গুলিতে শ্রমিক নিহত রাজশাহীতে বিপুল পরিমাণ ককটেল ও দেশীয় অস্ত্র জব্দ থিম ওমর প্লাজা পরিচালনা, মামলা ও সমঝোতা নিয়ে থিম রিয়েল এস্টেট জাকির এন্টারপ্রাইজের কাহিনি মধুপুরে স্বতন্ত্র প্রার্থীর  সংবাদ সম্মেলন পাবনায় যাত্রীবাহি ২ বাসের মুখোমুখি সংঘর্ষে ৫জন নিহত ২০জন আহত পাবনায় জামায়াত নেতা মুক্তিযোদ্ধাকে কুপিয়ে আহত করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল এরই প্রতিবাদে বিএনপি’র সংবাদ সম্মেলন

কালীগঞ্জে পিকআপ-সিএনজির সংঘর্ষে ২ জন নিহত

Reading Time: < 1 minute

সোহাগ আলী, ঝিনাইদহ :
ঝিনাইদহের কালীগঞ্জে পিকআপ ও সিএনজির সংঘর্ষে নারীসহ ২ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও ৩ জন। সোমবার রাত সাড়ে ৯ টার দিকে ঝিনাইদহ-যশোর মহাসড়কের কালীগঞ্জ উপজেলার পিরোজপুর তিন বটতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলো-কালীগঞ্জ উপজেলার সাতগাছি গ্রামের শরিফুল ইসলামের স্ত্রী শরিফা খাতুন (৩৫) ও ঠিকডাঙ্গা গ্রামের সিএনজি চালক আবুল কালাম (৩৮)। কালীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শেখ মামুনুর রশিদ জানান, মঙ্গলবার রাত সাড়ে ৮ টার দিকে কালীগঞ্জের বারোবাজার থেকে একটি সিএনজি যাত্রী নিয়ে কালীগঞ্জ যাচ্ছিলো। পথে ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে এক নারীসহ ২ জন নিহত হয়। আহত হয় আরও ৩ জন। তাদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। বারোবাজার হাইওয়ে থানার ওসি মঞ্জুরুল আলম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আহত তিনজনের অবস্থাও আশংকাজনক।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com