বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন

News Headline :
পাবনায় দাদীকে হত্যা করে নাতনীকে ধর্ষনের পর হত্যার অভিযোগ চারঘাটে আমবাগান থেকে ২০০ পিস ভারতীয় ইয়াবা জব্দ মধুুমাস ঋতুরাজ বসন্ত মাসে প্রকৃতি তার নিজেকে সাঁজাতে ব্যস্ত থাকে অবহেলিত পাবনাকে উন্নয়নের শিখরে নিতে পাবনা সদরে মন্ত্রী দিতে তারেক রহমানের প্রতি পাবনাবাসীর আহবান রাজশাহী নগরীতে প্রতিপক্ষের ছোড়া গুলিতে শ্রমিক নিহত রাজশাহীতে বিপুল পরিমাণ ককটেল ও দেশীয় অস্ত্র জব্দ থিম ওমর প্লাজা পরিচালনা, মামলা ও সমঝোতা নিয়ে থিম রিয়েল এস্টেট জাকির এন্টারপ্রাইজের কাহিনি মধুপুরে স্বতন্ত্র প্রার্থীর  সংবাদ সম্মেলন পাবনায় যাত্রীবাহি ২ বাসের মুখোমুখি সংঘর্ষে ৫জন নিহত ২০জন আহত পাবনায় জামায়াত নেতা মুক্তিযোদ্ধাকে কুপিয়ে আহত করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল এরই প্রতিবাদে বিএনপি’র সংবাদ সম্মেলন

কালীগঞ্জে পুকুর থেকে চা দোকানীর লাশ উদ্ধার

Reading Time: < 1 minute

সোহাগ আলী,ঝিনাইদহঃ
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার দামোদরপুর গ্রামে নিখোজের একদিন পর পুকুর থেকে বিল্লাল হোসেন নামের এক চায়ের দোকানদারের লাশ উদ্ধার করেছে পুলিশ। ২৩ শে জুলাই রবিবার সকাল ৯ টার দিকে এই লাশ উদ্ধার করে কালীগঞ্জ থানা পুলিশ। মৃত বিল্লাল হোসেন দামোদারপুর গ্রামের মনু মিয়ার ছেলে।স্থানীয়রা জানায় ২২ শে জুলাই শনিবার দুপুরে মাঠের জমিতে কাজ করা শ্রমিকদের জন্য খাবার নিয়ে যায় বিল্লাল হোসেন। এরপর থেকে সে নিখোঁজ ছিল।বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যায়নি। রবিবার সকালে মাঠে যাওয়ার পথে সাবা ইটভাটার পুকুরে বিল্লাল হোসেনের মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। এরপর পুলিশ এসে লাশ উদ্ধার করে।স্থানীয় ইউপি সদস্য জাফর ইকবাল জানান, দুপুরের পর থেকে নিখোঁজ ছিলেন বিল্লাল হোসেন। বিকালে থেকে গভীর রাত পর্যন্ত গ্রামের বিভিন্ন স্থানে খোঁজাখুজি করেও তার সন্ধান পাওয়া যায়নি। সকালে পুকুরে তার মরদেহ ভেসে ওঠে। এরপর পুলিশকে খবর দেওয়া হয়।কালীগঞ্জ থানার ওসি মাহাবুবুর রহমান জানান, নিহত ব্যক্তির শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারন জানা যাবে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com