মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন

News Headline :
অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত পাবনায় মৃত ব্যাক্তির নামে বৈষম্যবিরোধী হত্যা মামলার অভিযোগ পত্র তদন্ত প্রশ্নবিদ্ধ পুনঃ তদন্তের দাবি বদলগাছীতে প্রশাসনের আয়োজনে আনুষ্ঠানিক ভাবে ঈদ-ই-মিলাদুন্নবী পালিত সিরাজগঞ্জের শাহজাদপুরে নৌকা বাইসকে কেন্দ্র করে হামলা ১৫ জন আহত ট্রাক, ট্যাংকলরী ও কার্ভাড ভ্যান শ্রমিক ইউনিয়নের পাবনার ভাঙ্গুড়া উপশাখা কমিটি ঘোষনা

কালীগঞ্জে ভুল চিকিৎসায় দুই সন্তানের জননীর মৃত্যু

Reading Time: 2 minutes

এম এ লিতু, ঝিনাইদহ:
ঝিনাইদহের কালীগঞ্জে ভুল চিকিৎসায় মরিয়ম খাতুন (২৯) নামে দুই সন্তানের জননীর মৃত্যুর অভিযাগ উঠেছে। মরিয়ম খাতুন উপজেলার কমলাপুর গ্রামের ইব্রাহীম মন্ডলের মেয়ে। মরিয়ম খাতুনের রাব্বি হাসান (১০) ও দেড় বছর বয়সী রাফি হোসেন নামে দুটি সন্তান রয়েছে।
এদিকে, এ খবর জানাজানি হওয়ার পর রোববার সকালে ফাতেমা প্রাঃ হাসপাতালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: হাবিবুল্লাহ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলমগীর হোসেন উপস্থিত ছিলেন।
মরিয়মের পিতা ইব্রাহীম মন্ডল জানান, হঠাৎ পেটে ব্যাথা অনুভব করেন মরিয়ম খাতুন। এরপর বিভিন্ন পরীক্ষা-নীরিক্ষার পর জানতে পারেন জরায়ুর নাড়ীতে টিউমার হয়েছে। চিকিৎসা করাতে আসেন বাবার বাড়ি ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার কমলাপুর গ্রামে। এ বছরের ফেব্রুয়ারি মাসের ২৩ তারিখে বাবা ইব্রাহীম মন্ডল নিয়ে যান ফাতেমা প্রাঃ হাসপাতালে। চিকিৎসক ডা: আসলাম হোসেন বিভিন্ন রিপোর্ট দেখে বলেন অপারেশন করাতে হবে। অপারেশন করার পর বাড়ি নিয়ে যান মরিয়ম খাতুনকে। এরপর প্রায়ই পেটে ব্যাথা অনুভব করতে থাকেন মরিয়ম খাতুন। গত দুই মাস আগে একই স্থানে ব্যাথার তীব্রতা বাড়তে থাকলে আবারও ফাতেমা প্রাঃ
হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ফাতেমা প্রাঃ হাসপাতালের মালিক ইকরামুল হোসেনের ছোট ভাই এনামুল হোসেন পুনরায় একই স্থানে অপারেশন করেন। এরপর চিকিৎসক আসলাম হোসেন আবারও অপারেশন করেন। কিন্তু সেখানে রোগী সুস্থ না হওয়ায় ঢাকায় নিয়ে যান তার পরিবার। গত ১৪ জুন চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করে মরিয়ম খাতুন। মরিয়ম খাতুনের পিতা ইব্রাহীম মন্ডল অভিযোগ করে বলেন, তার মেয়ের একই স্থানে তিনবার অপারেশন করা হয়েছে। অপারেশন করলেও সেখানে কোন সেলাই দেওয়া হয়নি। তার মেয়ের হিস্টো প্যাথলজি রিপোর্ট এখনো তাদের দেয়নি ফাতেমা প্রাঃ হাসপাতালের মালিক। তার মেয়ে ভুল চিকিৎসায় মৃত্যুবরণ
করেছে। তারা খুবই গরীব। মেয়ের দুটি ছোট সন্তান রয়েছে। তাদের নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন তিনি।এ ব্যাপারে ডা. আসলাম হোসেন সাংবাদিক পরিচয় পাওয়ার পর মুঠোফোনে বলেন, অফিসের কাজে ব্যস্ত আছি। পরে কথা বলবো। ফাতেমা প্রাঃ হাসপাতালের মালিক ইকরামুল হোসেন সকল অভিযোগ অস্বীকার করে জানান, তারা যে অভিযোগ করছেন সব মিথ্যা।
কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ইশরাত জাহান জানান, অস্বাস্থ্যকর পরিবেশে চিকিৎসা সেবা প্রদান এবং দায়িত্বে অবহেলার কারণে স্বাস্থ্যহানি ঘটানোয় ফাতেমা প্রাঃ হাসপাতালকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com