মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন

News Headline :
অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত পাবনায় মৃত ব্যাক্তির নামে বৈষম্যবিরোধী হত্যা মামলার অভিযোগ পত্র তদন্ত প্রশ্নবিদ্ধ পুনঃ তদন্তের দাবি বদলগাছীতে প্রশাসনের আয়োজনে আনুষ্ঠানিক ভাবে ঈদ-ই-মিলাদুন্নবী পালিত সিরাজগঞ্জের শাহজাদপুরে নৌকা বাইসকে কেন্দ্র করে হামলা ১৫ জন আহত ট্রাক, ট্যাংকলরী ও কার্ভাড ভ্যান শ্রমিক ইউনিয়নের পাবনার ভাঙ্গুড়া উপশাখা কমিটি ঘোষনা

কালীগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহত ১ আহত ২

Reading Time: < 1 minute

সোহাগ আলী, ঝিনাইদহ :
ঝিনাইদহের কালীগেঞ্জর বেজপাড়া নামক স্থানে বাস-থ্রি হুইলারের সংঘর্ষে ১ জন নিহত ও ২ জন আহত হয়েছেন।শুক্রবার ৩০ জুন সন্ধা ৭ টার সময় এ দূর্ঘটনা ঘটে।জানাগেছে, থ্রি হুইলার অটো রিকশার যাত্রী নিহত উজ¦ল হোসেন (৩৭) শৈলকূপার কবিরপুর গ্রামের মমরেজ আলীর ছেলে।এ দূর্ঘটনায় আহত মিজানুর রহমান শৈলকুপা উপজেলার ঝাউদিয়া গ্রামের আবু তালেবের ছেলে।এ ঘটনায় আহত আরেক জনের পরিচয় প্রতিবেদন লেখা পর্যন্ত পাওয়া যায়নি।
জানতে চাইলে কালীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন মাষ্টার শেখ মামুনুর রশিদ জানান,শুক্রবার সন্ধ্যা ৭ টার দিকে কালীগঞ্জ থেকে ছেড়ে আসা শৈলকূপাগামী একটি থ্রি হুইলার ইজিবাইক বেজপাড়া নামক স্থানে বৃষ্টির কারনে রাস্তার পাশে দাড়িয়ে ছিল,এ সময় দ্রæতগামী যাত্রীবাহি বাস দাড়িয়ে থাকা ইজিবাইকে ধাক্কা দিলে থ্রি হুইলার ইজিবাইকের ভিতর থাকা তিনজন গুরুতর আহত হয়।তাদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কম্পিলেক্সে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক উজ¦ল হোসেনকে মৃত ঘোষনা করে।এ সময় গুরুতর আহত মিজানুর রহমানকে ঝিনাইদহ সদর হাসপালে ভর্তি করা হয়।অপরজন কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কম্পিলেক্সে চিকিৎসাধীন আছেন। দূর্ঘটনার সত্যতা নিশ্চিত করে কালীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাহবুবুর রহমান জানান ,সন্ধা ৭ টার দিকে বৃষ্টির সময় সড়কে এ দূর্ঘটনা ঘটেছে।যেখানে ১ জন নিহত ও অপর ২ জন আহত হয়েছেন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com