বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন

News Headline :
বাংলা নববর্ষের শুভেচ্ছা পাবনায় নবাগত জেলা প্রশাসক আমিনুল ইসলামের দৃঢ় অঙ্গীকার: দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স, গড়বেন মডেল শহর র‌্যাবের অভিযানে বিদেশী রিভলভার ও গুলিসহ গ্রেফতার ১ যুক্তরাষ্ট্র স্বৈরতান্ত্রিক মনোভাব পরিত্যাগ করলেই দুই দেশের মধ্যে সমঝোতা সম্ভব: পেজেশকিয়ান বদলগাছীতে খাল পুনঃখনন উদ্বোধন করলেন সংসদ সদস্য ফজলে হুদা বাবুল তরুণ প্রজন্মকে বিসিএস নামক ‘অসুখ’ থেকে বের হতে হবে: ডা. জাহেদ রামেক হাসপাতালে ফ্যাসিস্ট সিন্ডিকেট অপসারণের দাবিতে রাজশাহীতে মানববন্ধন ভাঙ্গুড়ায় মাদকদ্রব্য ও অর্থ সহ ২ জন ‘ব্যবসায়ী কে আটক  ভাঙ্গুড়ায় বাঁশবাড়িয়া সাবমারসিবল সড়কের বেহাল দশা, ব্রিজ আছে কিন্তু রাস্তা নেই- জনদুর্ভোগ চরমে পাবনা সদর হাসপাতালে হাম ও হামের উপসর্গ নিয়ে ৫৯জন রোগী ভর্তি রয়েছে

কাস্টমস কর্তৃপক্ষের সঙ্গে ফলপ্রসূ আলোচনার পর আমদানি-রফতানি শুরু করেছে ভারতীয় ব্যবসায়ী সংগঠন

Reading Time: < 1 minute

নিজস্ব সংবাদদাতা, বেনাপোল :

বাংলাদেশি রপ্তানি পণ্যবাহী মাছের ট্রাকে স্বর্ণ পাচারের ঘটনায় ভারতীয় সিঅ্যান্ডএফ স্টাফ এসোসিয়েশনের সদস্যের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও ভারতের পেট্রাপোল বন্দরে আধুনিক স্ক্যানার স্থাপনের দাবিতে অনির্দিষ্টকালের ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছে ভারতীয় পেট্রাপোল ব্যবসায়ী সংগঠন। শুরু হয়েছে আমদানি-রফতানি বানিজ্য। আজ সকাল সাড়ে ১০ টার সময় ব্যবসায়ী সংগঠনের সংগে কাস্টমসের ফলপ্রসু আলোচনার পর সমস্যা সমাধানের আশ্বাসে ভারতের পেট্রাপোল বন্দরের আমদানি-রফতানি কার্যক্রম চালু হয়েছে। গত শনিবার ও রবিবার শুধুমাত্র রফতানি বন্ধ রাখলেও গতকাল সন্ধ্যায় অনির্দিষ্টকালের জন্য আমদানি-রফতানি বন্ধের ঘোষনা দেয় ভারতের পেট্রাপোল সিএন্ডএফ এজেন্টস স্টাফ ওয়েলফেয়ার এসোসিয়েশনসহ বিভিন্ন ব্যবসায়ী সংগঠন। বেনাপোল সিএন্ডএফ ষ্টাফ এ্যাসোসিয়েশনের সাধারন সম্পাদক সাজেদুর রহমান জানান, সকালে ভারতের পেট্রাপোল কাস্টমসের সংগে সিএন্ডএফ এজেন্ট স্টাফ ওয়েলফেয়ার এসোসিয়েশনসহ বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের ফলপ্রসূ আলোচনার পর আমদানি-রফতানি কার্যক্রম চালু করেছে। তবে যে সমস্ত পণ্যের পুরাতন আইজিএম করা অর্থ্যাৎ গেট পাস করা শুধুমাত্র সেই সমস্ত পণ্যের চালান আমদানি হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com