বুধবার, ০৩ Jun ২০২৬, ০৯:৪৬ পূর্বাহ্ন

News Headline :
ছাগলকাণ্ডের মতিউরকেও ছাড়িয়ে গেলেন এনবিআরের সহিদুল: ঢাকায় ৫৩ ফ্ল্যাট সম্পদ ৪০০ কোটির! রাজশাহী নগরীতে কয়েক ঘণ্টার ব্যবধানে তিন হামলা নারীসহ আহত ৪ রাজধানীর শিশু রামিসা হত্যা মামলায় বোন রাইসা আক্তারের ক্যামেরা ট্রায়ালে সাক্ষ্যগ্রহণ দ্রুত সময়ের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে-পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম পাবনা জেলা ট্রাফিক পুলিশের সাথে পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত পাবনার বেড়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দেশী অস্ত্র নিয়ে সংঘর্ষ, আহত অন্তত ১৫ থেকে ২০ জন পাবনার ভাঙ্গুড়ায় তরঙ্গ সাংস্কৃতিক ও নাট্য গোষ্ঠীর উদ্যোগে ঈদ আনন্দ মেলা ও সার্কাস অনুষ্ঠিত পাবনার চাটমোহরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদৎ বার্ষিক পালিত পাবনার ঈশ্বরদীর লোকোশেড মাদকের আড্ডা বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হবে কুষ্টিয়ায় ২ বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত-১ আহত-৩২

কিশোরগঞ্জে প্রতিপক্ষের হামলায় ৬ মাসের অন্তঃসত্ত্বা নারীর ২ জমজ শিশুর গর্ভপাতে মৃত্যু

Reading Time: 2 minutes

মোঃ মিজানুর রহমান- কিশোরগঞ্জ নীলফামারী:
প্রতিনিধিঃনীলফামারী কিশোরগঞ্জ উপজেলায় গরু আমন ধানের দোগছি খাওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় স্বপ্না বেগম( ২৮) নামে ৬ মাসে এক অন্তঃসত্ত্বা নারীর ২ জমজ শিশু গর্ভপাত হয়ে মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে।ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার(৮ জুলাই) রাত ৮টায় কিশোরগঞ্জ উপজেলার বাহাগিলী ইউপি’র উঃ দুরাকুটি নান্নুর বাজার ফকির পাড়া গ্রামে স্বামী আল- আমিনের বাড়িতে। আল-আমিন ওই গ্রামের মৃত্যু শহিদার রহমানের ছেলে। এ ঘটনায় অন্তঃসত্ত্বা নারী স্বপ্না বেগমের বাবা তৈয়ব আলী বাদি হয়ে শুক্রবার (৯ জুলাই) দুপুরে একই ইউনিয়নের ঊঃ দুরাকুটি পাগলাটারী গ্রামের তোফা মিয়ার ছেলে লাল শাহ্ (৩০)কে প্রধান অভিযুক্ত করে পিতা তোফা (৬০),ছেলে বাবু (২২), লাল শাহে্র ছেলে সাগর (১৮)সহ ৪ জনের নামে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। সরেজমিন ও থানায় লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে,ভিকটিম স্বপ্না বেগম গত শুক্রবার (২জুলাই)বাড়ির পার্শ্ববর্তী ফকির পাড়া দোলায় লাল শাহে্র রোপণকৃত আমন ধানের দোগোছি জমির পাশে গরু ঘাস খাওয়ানোর জন্য বেঁধে রাখেন। বিকেল ৩ টায় গরু নিয়ে আসার জন্য স্বপ্না বেগম সেখানে যান। এসময় গরু ধান খাওয়াকে কেন্দ্র করে লাল শাহ্ ও তার গংরা স্বপ্না বেগম কে অকথ্য ভাষায় গালিগালাজসহ বেধড়ক মারপিট করেন। এসময় প্রতিবেশীরা তাকে উদ্ধার করে কিশোরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে ৩দিন চিকিৎসাধীন অবস্থায় গ্রাম্য শালিসে ২০ হাজার টাকার রফা দফায় সোমবার( ৫ জুলাই) ভিকটিম স্বপ্না বেগম কে বাড়িতে নিয়ে যান।পরে বৃহস্পতিবার( ৮জুলাই)আবার পেট ব্যথা শুরু হলে সন্ধ্যা ৬টায় স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক জমজ ২ শিশুর মৃত্যু ঘোষণা করেন। ওই দিন রাতে স্বাস্থ্য কমপ্লেক্স থেকে বাড়িতে নিয়ে গেলে রাত ৮ টার দিকে ২ জমজ মৃত্যু শিশুর জন্ম দেন। এ অবস্থায় রক্তক্ষরণ শুরু হলে ওই রাতেই তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।এ ব্যাপারে লাল শাহ্ পিতা তোফা মিয়া সালিশে মীমাংসার কথাটি স্বীকার করে বলেন,ওই নারী বাড়ি থেকে গরু নিয়ে আসার জন্য দৌঁড় দিলে একাধিকবার জমির আইলে পরে গিয়ে ব্যাথা পেয়ে এমন হয়েছে।কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি)আব্দুল আউয়াল জানান,অভিযোগ মোতাবেক ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং মামলার প্রস্তুতি চলছে ।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com