বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০২ পূর্বাহ্ন

News Headline :
রাজশাহীতে বিএনপির একক প্রার্থী নিশ্চিত হবে: ভূমিমন্ত্রী মিনু বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপির কর্মসূচির উদ্বোধন কুষ্টিয়ায় হাজতখানায় লুঙ্গি ছিঁড়ে আসামির আত্মহত্যার চেষ্টা পাবনায় বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষীকি পালন অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত

কিশোরগঞ্জে বিদ্যালয়ের জমিতে অবৈধ ভাবে মার্কেট নির্মাণের প্রতিবাদে মানববন্ধন

Reading Time: < 1 minute

মিজানুর রহমান কিশোরগঞ্জ নীলফামারী :
নীলফামারী কিশোরগঞ্জ উপজেলার একমাত্র ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ কিশোরীগঞ্জ বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয় মাঠের প্রকৃতি উজার করে শিক্ষার পরিবেশ নষ্ট করে অবৈধভাবে মার্কেট নির্মাণের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহম্পতিবার সকাল১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত উপজেলার ক্ষমতাসিন দলের রাজনৈতিক নেতা-কর্মী ও ওই বিদ্যালয়ের বর্তমান, সাবেক শিক্ষার্থীসহ সর্বস্তরের ঐক্যের আয়োজনে বিদ্যালয়টির সামনে গ্রীষ্মের তাপদাহকে উপেক্ষা করে ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহ্ মোঃ আবুল কালাম বারী পাইলট, উপজেলা আ’লীগ সভাপতি জাকির হোসেন বাবুল, সাধারণ সম্পাদক মশিয়ার রহমান, স্বেচ্ছাসেক লীগের সভাপতি পতিরাম চন্দ্র রায়, সহ-সভাপতি রাশেদুর রহমান রাশেদ, ছাত্রলীগের সভাপতি মাইনুল আরফিন সপু, জাহাঙ্গীরনগর বিশ^বিদ্যালয়ের ভ’তাত্বিক বিজ্ঞান বিভাগের সহযোগূী অধ্যাপক ডাঃ হুসাইন মোঃ সায়েম (সাবেক ছাত্র কিশোরীগঞ্জ উচ্চ বিদ্যালয়)।
বক্তারা এ সময় বলেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও পরিচালনা পর্ষদ কমিটি মাঠের বিভিন্ন প্রজাতির গাছ উজার করে শিক্ষার উম্মুক্ত পরিবেশ নষ্ট করে অবৈধভাবে মার্কেট নির্মাণ বাণিজ্যে মেতে উঠেছেন। বক্তারা এর তীব্র প্রতিবাদ জানান। তারা আরো জানান, ইতিপূর্বে বিদ্যালয়টির মূল অবকাঠামোর সম্মুখের সৌন্দর্য নষ্ট করে সিংহভাগ জায়গায় মার্কেট গড়ে তুলেছেন। ইতিমধ্যে আরোও বাণিজ্যিকভাবে তৃতীয় তলা মার্কেট নির্মাণ করে উন্নয়নের নামে পকেটভারি করার পাঁয়তারা করছেন। তাই শিক্ষার উষ্মুক্ত পরিবেশ ফিরিয়ে এনে অনতিবিলম্বে মার্কেট নির্মাণ বন্ধ না করলে কঠোর আন্দোলনের ঘোষণা দেন তারা।সাথে ছবি আছে

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com