বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৮:৪১ অপরাহ্ন

News Headline :
পাবনায় দাদীকে হত্যা করে নাতনীকে ধর্ষনের পর হত্যার অভিযোগ চারঘাটে আমবাগান থেকে ২০০ পিস ভারতীয় ইয়াবা জব্দ মধুুমাস ঋতুরাজ বসন্ত মাসে প্রকৃতি তার নিজেকে সাঁজাতে ব্যস্ত থাকে অবহেলিত পাবনাকে উন্নয়নের শিখরে নিতে পাবনা সদরে মন্ত্রী দিতে তারেক রহমানের প্রতি পাবনাবাসীর আহবান রাজশাহী নগরীতে প্রতিপক্ষের ছোড়া গুলিতে শ্রমিক নিহত রাজশাহীতে বিপুল পরিমাণ ককটেল ও দেশীয় অস্ত্র জব্দ থিম ওমর প্লাজা পরিচালনা, মামলা ও সমঝোতা নিয়ে থিম রিয়েল এস্টেট জাকির এন্টারপ্রাইজের কাহিনি মধুপুরে স্বতন্ত্র প্রার্থীর  সংবাদ সম্মেলন পাবনায় যাত্রীবাহি ২ বাসের মুখোমুখি সংঘর্ষে ৫জন নিহত ২০জন আহত পাবনায় জামায়াত নেতা মুক্তিযোদ্ধাকে কুপিয়ে আহত করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল এরই প্রতিবাদে বিএনপি’র সংবাদ সম্মেলন

কিশোরগঞ্জে ভ্রাম্যমান আদালতে বালু দস্যুর ৫০ হাজার টাকা জরিমানা

Reading Time: < 1 minute

মিজানুর রহমান,কিশোরগঞ্জ নীলফামারী :
অবৈধ ভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনের দায়ে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা
করেছে ভ্রাম্যমান আদালত। ঘটনাটি ঘটেছে শনিবার বিকালে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার
চাঁদখানা ইউনিয়নের উত্তর চাঁদখানা গ্রামে।
অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে চাঁদখানা ইউনিয়নের উত্তর চাঁদখানার সরঞ্জাবাড়ি গ্রামে
বালু উত্তোলন করছে এ খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী
ম্যাজিস্ট্রেট নূর-ই-আলম সিদ্দিকী ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। ঘটনাস্থলে উপস্থিত হয়ে
সত্যতা পেয়ে মনি ভূষন রায় (৩০) নামে একজনের ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। জলঢাকা
উপজেলার কালকৈ গ্রামের ধীরেন্দ্র নাথের পুত্র মনি ভূষন রায়।
উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট নূর-ই-আলম সিদ্দিকী
জানান- গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে সত্যতা পেয়ে ঘটনাস্থলেই বালু মহাল ও মাটি
ব্যবস্থাপনা আইন-২০১০ এ ওই ব্যক্তির ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com