মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৭ অপরাহ্ন

News Headline :
অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত পাবনায় মৃত ব্যাক্তির নামে বৈষম্যবিরোধী হত্যা মামলার অভিযোগ পত্র তদন্ত প্রশ্নবিদ্ধ পুনঃ তদন্তের দাবি বদলগাছীতে প্রশাসনের আয়োজনে আনুষ্ঠানিক ভাবে ঈদ-ই-মিলাদুন্নবী পালিত সিরাজগঞ্জের শাহজাদপুরে নৌকা বাইসকে কেন্দ্র করে হামলা ১৫ জন আহত ট্রাক, ট্যাংকলরী ও কার্ভাড ভ্যান শ্রমিক ইউনিয়নের পাবনার ভাঙ্গুড়া উপশাখা কমিটি ঘোষনা

কিশোরগঞ্জে র‌্যাবের অভিযানে মাদক ব্যবসায়ী গ্রেফতার

Reading Time: < 1 minute

কিশোরগঞ্জ প্রতিনিধি :
কিশোরগঞ্জের করিমগঞ্জে র্যা ব-১৪ এর সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্প মাদক বিরোধী অভিযান চালিয়ে ২ কেজি ৮শ’ গ্রাম গাঁজা, মাদক বিক্রির নগদ এক হাজার টাকা ও মাদক ব্যবসার কাজে ব্যবহৃত একটি মোবাইলসহ মো. জয়নাল মিয়া (৩৪) নামে একজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে।
রোববার (১২ সেপ্টেম্বর) দুপুরে করিমগঞ্জ উপজেলার বালিখোলা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটক হওয়া মাদক ব্যবসায়ী মো. জয়নাল মিয়া হবিগঞ্জ জেলার আজমিরীগঞ্জ উপজেলার কাকাইলছেও ইউনিয়নের কামালপুর গ্রামের মো. সিদ্দিকুর রহমানের ছেলে। র্যা ব-১৪ এর সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানী কমান্ডার লে. কমান্ডার এম শোভন খান বিএন কিশোরগঞ্জ নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
লে. কমান্ডার এম শোভন খান বিএন জানান, মো. জয়নাল মিয়া একজন মাদক ব্যবসায়ী। সে দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসা চালিয়ে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে র্যা ব-১৪ এর সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের একটি অপারেশনাল টিম রোববার (১২সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে করিমগঞ্জ উপজেলার বালিখোলা এলাকায় অভিযান চালায়।অভিযানে ২ কেজি ৮শ’ গ্রাম গাঁজা, মাদক বিক্রির নগদ এক হাজার টাকা ও মাদক ব্যবসার কাজে ব্যবহৃত একটি মোবাইলসহ মাদক ব্যবসায়ী মো. জয়নাল মিয়াকে আটক করা হয়। র্যা বের প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন যাবৎ মাদক ক্রয়-বিক্রয় করে আসছিল বলে স্বীকার করে।
এ বিষয়ে তার বিরুদ্ধে করিমগঞ্জ থানায় মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে বলেও র্যা ব-১৪ এর সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানী কমান্ডার লে. কমান্ডার এম শোভন খান বিএন জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com