বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১০:১৮ অপরাহ্ন

News Headline :
পাবনায় দাদীকে হত্যা করে নাতনীকে ধর্ষনের পর হত্যার অভিযোগ চারঘাটে আমবাগান থেকে ২০০ পিস ভারতীয় ইয়াবা জব্দ মধুুমাস ঋতুরাজ বসন্ত মাসে প্রকৃতি তার নিজেকে সাঁজাতে ব্যস্ত থাকে অবহেলিত পাবনাকে উন্নয়নের শিখরে নিতে পাবনা সদরে মন্ত্রী দিতে তারেক রহমানের প্রতি পাবনাবাসীর আহবান রাজশাহী নগরীতে প্রতিপক্ষের ছোড়া গুলিতে শ্রমিক নিহত রাজশাহীতে বিপুল পরিমাণ ককটেল ও দেশীয় অস্ত্র জব্দ থিম ওমর প্লাজা পরিচালনা, মামলা ও সমঝোতা নিয়ে থিম রিয়েল এস্টেট জাকির এন্টারপ্রাইজের কাহিনি মধুপুরে স্বতন্ত্র প্রার্থীর  সংবাদ সম্মেলন পাবনায় যাত্রীবাহি ২ বাসের মুখোমুখি সংঘর্ষে ৫জন নিহত ২০জন আহত পাবনায় জামায়াত নেতা মুক্তিযোদ্ধাকে কুপিয়ে আহত করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল এরই প্রতিবাদে বিএনপি’র সংবাদ সম্মেলন

কিশোরগঞ্জে সহকারি অধ্যাপককে লাঞ্ছিতের প্রতিবাদে শিক্ষার্থীদের ক্লাস বর্জন

Reading Time: < 1 minute

মোঃ মিজানুর রহমান, নীলফামারী:
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার রণচন্ডী স্কুল এন্ড কলেজের সহকারি অধ্যাপক ললিত চন্দ্র রায়কে লাঞ্ছিত করা প্রতিবাদে ছাত্র-ছাত্রীদের ক্লাস বর্জন করার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৬ অক্টোবর) সকালে ওই স্কুল এন্ড কলেজে এ ঘটনাটি ঘটে। সরেজমিনে জানা গেছে,গত সোমবার সহকারি অধ্যাপক ললিত চন্দ্র রায় দুপুরে১টায় কলেজের পার্শ্ববর্তী অবিলের বাজারে আইনুল হকের চায়ের দোকানে নাস্তা করতে যান। এ সময় একই
ইউনিয়নের অবিলের বাজার পাড়ার মমিনুর রহমান ও সুমন ব্যক্তিদ্বয় গতিরোধ করে উদ্দেশ্য প্রণোদিতভাবে তাকে শারীরিকভাবে লাঞ্ছিত ও অকথ্য ভাষায় গালিগালাজ করেন।এ ব্যাপারে রণচন্ডী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মুকুল হোসেন শাহ্ বলেন,সহকারী অধ্যাপক ললিত চন্দ্রকে অনৈতিক ভাবে লাঞ্ছিত করার প্রতিবাদে কলেজ ও স্কুল শাখার ছাত্র-ছাত্রীবৃন্দ ক্লাস বর্জন করেছেন।ওই অধ্যাপককে লাঞ্ছিতের বিষয়ে অভিযুক্ত মমিনুরের নিকট জানতে চাইলে তিনি জানান,আমি এ ধরনের ঘটনার সাথে জড়িত নই। তিনি মিথ্যা অভিযোগে আমাকে ফাঁসানোর চেষ্টা করছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com