বুধবার, ০৩ Jun ২০২৬, ০৯:৪৫ পূর্বাহ্ন

News Headline :
ছাগলকাণ্ডের মতিউরকেও ছাড়িয়ে গেলেন এনবিআরের সহিদুল: ঢাকায় ৫৩ ফ্ল্যাট সম্পদ ৪০০ কোটির! রাজশাহী নগরীতে কয়েক ঘণ্টার ব্যবধানে তিন হামলা নারীসহ আহত ৪ রাজধানীর শিশু রামিসা হত্যা মামলায় বোন রাইসা আক্তারের ক্যামেরা ট্রায়ালে সাক্ষ্যগ্রহণ দ্রুত সময়ের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে-পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম পাবনা জেলা ট্রাফিক পুলিশের সাথে পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত পাবনার বেড়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দেশী অস্ত্র নিয়ে সংঘর্ষ, আহত অন্তত ১৫ থেকে ২০ জন পাবনার ভাঙ্গুড়ায় তরঙ্গ সাংস্কৃতিক ও নাট্য গোষ্ঠীর উদ্যোগে ঈদ আনন্দ মেলা ও সার্কাস অনুষ্ঠিত পাবনার চাটমোহরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদৎ বার্ষিক পালিত পাবনার ঈশ্বরদীর লোকোশেড মাদকের আড্ডা বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হবে কুষ্টিয়ায় ২ বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত-১ আহত-৩২

কিশোরগঞ্জে হেপাটাইটিস রোগে প্রায় ৪ শতাধিক হাঁসের মৃত্যু

Reading Time: < 1 minute

মোঃ মিজানুর রহমান, কিশোরগঞ্জ,
নীলফামারী কিশোরগঞ্জ উপজেলার চাঁদখানা ইউপি’র চরকবন গ্রামের দিলদার রহমানের ছেলে আফাজ উদ্দিন নামের এক খামারির গত ৩ দিনে হেপাটাইটিস রোগে আক্রান্ত হয়ে প্রায় ৪শতাধিক হাঁস মারা গেছে।এতে বিপাকে পড়েছেন ওই খামারী।খামারীর অভিযোগ উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তর থেকে সঠিক চিকিৎসা না পেয়ে খামারের হাঁসের বাচ্চাগুলো দ্রুত মারা গেছে। এতে তার খামারে ৫০ হাজার টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান। আজ সোমবার সকালে সরেজমিনে গিয়ে দেখা গেছে, খামারের হাঁসের বাচ্চা গুলো মাথা ঘুরে ঘুরে উপড়ে পড়ে মারা যাচ্ছে। এসময় খামারের মালিক আফাছ উদ্দিন জানান,এনজিও থেকে লোন নিয়ে গত এক মাস আগে ৫শত হাঁসের বাচ্চা কিনে বাড়িতে একটি খামার গড়ে তুলি।বর্তমানে ওই হাঁসের বাচ্চাগুলোর বয়স ২৪ দিন। আর কিছু দিন গেলে হাঁসগুলো বিক্রি করে লক্ষাধিক টাকা আয় হত। কিন্তু গত ৩ দিন ধরে হাঁসের বাচ্চা গুলো মাথা ঘুরে ঘুরে উপড়ে পড়ে কিছুক্ষণের মধ্যে মারা যাচ্ছে। তিনি আরও জানান,হাঁসের রোগ দেখা মাত্রই স্থানীয় পশু হাসপাতালের চিকিৎসকের শরণাপন্ন হলেও সেখানে কোন সুচিকিৎসার না পেয়ে রংপুর, তারাগঞ্জ পশু হাসপাতাল থেকে চিকিৎসা নেওয়ার পরও শেষ রক্ষা হয়নি। এই করোনাকালীন সময়ে পুঁজি হারিয়ে আমি নিঃস্ব প্রায়। এই ব্যাপারে উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের ভেটেরিনারি সার্জন ডাঃ মোঃ নাহিদ সুলতান জানান,তিনি এ বিষয়ে গত শুক্রবার আমাকে ফোন দিলে আমার সাথে যোগাযোগ করতে বলি।কিন্তু পরবর্তীতে তিনি আমার সাথে কোন রকম যোগাযোগ করেননি।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com