বৃহস্পতিবার, ২৫ Jun ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন

News Headline :
পাবনায় নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধ এবং বাল্যবিবাহ বিষয়ক র‌্যালি ও আলোচনা সভা জাতীয় বাজেট দেশের গুরুত্বপূর্ণ দলিল; প্রফেসর ড. মো. ফজলুল হক পাবনার আটঘরিয়ায় অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচি নওগাঁর বদলগাছীতে দলীয় প্রভাব খাটিয়ে জমি দখলের চেষ্টা পাবনায় চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় কারিগরি শিক্ষার ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত পাবনার ভাঙ্গুড়ায় আশ্রয়ণ প্রকল্পের ৩৫ টি ঘর বিক্রির অভিযোগ পরিত্যক্ত ঘরে চলছে জুয়া-মাদক ও অনৈতিক কর্মকাণ্ড  রাজশাহীর বিনোদপুরে দুই রেস্তোরাঁয় হামলা, বিস্ফোরণ: দুই মামলায় জামায়াত নেতা-সহ ৩০ জন আসামী নগরীর মেহেরচন্ডী এলাকায় বাবাকে হত্যা করে পালালো রাবি শিক্ষার্থী কিশোরগঞ্জে মানবেতর জীবনযাপন অনাহারে দিন কাটছে বৃদ্ধ দুর্গাচরণের

কুমারখালীতে সাবেক এমপি আব্দুর রউফের নেতৃত্বে বিশাল শান্তি ও উন্নয়ন সমাবেশ অনুষ্ঠিত

Reading Time: < 1 minute

নিজস্ব সংবাদদাতা,কুষ্টিয়া:
কুষ্টিয়া কুমারখালীতে আওয়ামী লীগ সরকারের বিভিন্ন মেগা প্রকল্পসহ দেশের উন্নয়ন তুলে ধরে প্রচার-প্রচারণা ও বিএনপি-জামায়াতের অগ্নিসন্ত্রাস এবং নৈরাজ্যের প্রতিবাদে শান্তি ও উন্নয়ন সমাবেশ ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে বিভিন্ন শ্রেণিপেশার মানুষের ঢল নামে।গতকাল শনিবার (১৪ অক্টোবর) দুপুরে শান্তি সমাবেশের আয়োজন করেন কুষ্টিয়া -৪ আসনের সাবেক সংসদ সদস্ বীরমুক্তিযোদ্ধা আব্দুর রউফ। সকাল হতেই কুমারখালী উপজেলা পরিষদ মাঠে বিভিন্ন এলাকা থেকে আওয়ামী লীগের কর্মী সমর্থকরা ব্যানার ফেস্টুন প্লেকার্ড হাতে মিছিল নিয়ে আসতে থাকেন। নিমিষেই বিশাল মাঠটি কানায় কানায় ভরে যায়। মাঠে জায়গা সংকুলান না হওয়ায় বেশিরভাগ মাঠের চার পাশের রাস্তায় দাঁড়িয়ে থাকে।হাজার – হাজার মানুষের উপস্থিতিতে শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। কুমারখালী- যদুবয়রা সেতু পার হয় এবং শোভাযাত্রা শেষে সেতু সংলগ্ন এলাকায় শান্তি ও উন্নয়ন সমাবেশের মাধ্যমে শেষ হয়।এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমারখালি-খোকসা-৪ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুর রউফ।উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক শেখ আলতাফ মাহমুদ এর সভাপতিত্বে, সমাবেশে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক সুভাষ কুমার দত্ত,উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মনির হাসান রিন্টু, সাবেক কুষ্টিয়া জেলা আওয়ামীলীগের সভাপতি মহব্বত হোসেন, সাবেক ছাত্রনেতা আব্দুল মজিদ, সাবেক উপজেলা আওয়ামীলীগের সভাপতি রবিউল আওয়াল, সাবেক বাগুলাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলাউদ্দিন খান প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com