বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন

News Headline :
বাংলা নববর্ষের শুভেচ্ছা পাবনায় নবাগত জেলা প্রশাসক আমিনুল ইসলামের দৃঢ় অঙ্গীকার: দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স, গড়বেন মডেল শহর র‌্যাবের অভিযানে বিদেশী রিভলভার ও গুলিসহ গ্রেফতার ১ যুক্তরাষ্ট্র স্বৈরতান্ত্রিক মনোভাব পরিত্যাগ করলেই দুই দেশের মধ্যে সমঝোতা সম্ভব: পেজেশকিয়ান বদলগাছীতে খাল পুনঃখনন উদ্বোধন করলেন সংসদ সদস্য ফজলে হুদা বাবুল তরুণ প্রজন্মকে বিসিএস নামক ‘অসুখ’ থেকে বের হতে হবে: ডা. জাহেদ রামেক হাসপাতালে ফ্যাসিস্ট সিন্ডিকেট অপসারণের দাবিতে রাজশাহীতে মানববন্ধন ভাঙ্গুড়ায় মাদকদ্রব্য ও অর্থ সহ ২ জন ‘ব্যবসায়ী কে আটক  ভাঙ্গুড়ায় বাঁশবাড়িয়া সাবমারসিবল সড়কের বেহাল দশা, ব্রিজ আছে কিন্তু রাস্তা নেই- জনদুর্ভোগ চরমে পাবনা সদর হাসপাতালে হাম ও হামের উপসর্গ নিয়ে ৫৯জন রোগী ভর্তি রয়েছে

কুলাউড়ায় অবৈধ অনুপ্রবেশের দায়ে ১২ নারী-পুরুষ আটক

Reading Time: < 1 minute

মোঃ মাহমুদ উদ্দিন মৌলভীবাজার
মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার আলীনগর সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশের দায়ে ১২ নারী-পুরুষ বাংলাদেশি নাগরিককে আটক করেছে থানা পুলিশ।
শনিবার (১৩ আগস্ট) রাতে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে পৃথিমপাশার আলীনগর এলাকা থেকে তাদেরকে আটক করে। বিষয়টি নিশ্চিত করেছেন কুলাউড়া থানার ওসি তদন্ত মোঃ আমিনুল ইসলাম।
আটককৃতরা হলেন- বাগেরহাটের মৃত বাবুল শেখের ছেলে মো. রুবেল মিয়া (২৪), মৃত আক্কেল আলী হাওলাদারের ছেলে চাঁন মিয়া (৫৭), মৃত মন্তাজ উদ্দিন খানের ছেলে মো. আলী আকবর (৬০), মৃত নেছার উদ্দিন শেখের মেয়ে নাছিমা বেগম (৩২), রহিম মিস্ত্রির মেয়ে ফারজানা আক্তার (১৮), মৃত ছত্তার হাওলাদারের মেয়ে পুতুল বেগম (৪০) এবং পিরোজপুরের সেলিম ফকিরের মেয়ে লাভনী আক্তার (২২), বারেক ফরাজির ছেলে সুহেল ফরাজি (৩০), মৃত শহিদুল ইসলামের ছেলে মেহেদী হাসান শাকিব (২২) ও আব্দুল আজিজ শেখের মেয়ে নাছিমা বেগম (৩৬), পৃথিমপাশা ইউনিয়নের রাশিদ আলীর ছেলে তাজুল ইসলাম (২৭) ও আশব আলীর ছেলে শামীম আহমদ (২০)।
এ বিষয়ে কুলাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুছ ছালেক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে ভারত থেকে অবৈধপথে আলীনগর সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশকালে আলীনগর এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ভারতে নিকটাত্মীয়দের বাড়িতে বেড়াতে গিয়েছিল বলে জানায়। আটককৃতদের রবিবার (১৪ আগস্ট) দুপুরে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে বলে জানান ওসি।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com