মঙ্গলবার, ৩০ Jun ২০২৬, ১০:০২ পূর্বাহ্ন

News Headline :
রূপান্তর পাবনার উদ্যোগে রামানন্দপুরে বৃক্ষরোপণ ও চারা বিতরণ অনুষ্ঠিত পাবনা ঈশ্বরদীতে ‘সুগন্ধি শুঁকিয়ে’ গৃহবধূর স্বর্ণালঙ্কার নিয়ে উধাও দুই নারী পাবনা ঈশ্বরদীতে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত, বাসচালক পলাতক পাবনার মোল্লা কফিল ফ্যাসিষ্ট আওয়ামীলীগের দোষর থেকে বিএনপি’র দালাল পাবনার আটঘরিয়া পৌরসভায় ১৭ কোটি ৪১ লাখ টাকার বাজেট ঘোষণা রাজশাহীর মোহনপুরে আম নামানোকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ১ পাবনায় ভেজাল ম্যাজিক মশলা তৈরির কারখানায় অভিযান বিপুল পরিমাণ নকল পণ্য জব্দ একজন আটক রাজশাহী নগরীতে পিতাকে হত্যার মামলার ছেলে রাকিব ঢাকায় গ্রেফতার পাবনা জেলা প্রশাসকের নির্দেশনায় ভাঙ্গুড়ার আশ্রয়ণ প্রকল্প পরিদর্শনে এসিল্যান্ড; বাতিলের ঘোষণা  বিক্রি হওয়া ঘরের বরাদ্দ পাবনায় নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধ এবং বাল্যবিবাহ বিষয়ক র‌্যালি ও আলোচনা সভা

কুষ্টিয়ায় করোনা ও উপসর্গ নিয়ে ১৭ জনের মৃত্যু শনাক্ত ২৩২

Reading Time: < 1 minute

মোঃ জহুরুল ইসলাম কুষ্টিয়া :
কুষ্টিয়ায় স্বাস্থ্যবিধি মানাতে টানা ২৬ দিন ধরে কঠোর বিধিনিষেধ চলমান থাকলেও করোনা পরিস্থিতির কোন উন্নতি হচ্ছে না, বরং দিন দিন তা ভয়ংকর রূপ নিয়েছে। গত ২৪ ঘন্টায় আরও ১০ জন করোনা রোগী ও করোনার উপসর্গ নিয়ে ৭ জন। মোট ১৭ জনের মৃত্যু হয়েছে। ৭ জুলাই সকাল ৮টা থেকে আজ ৮ জুলাই সকাল ৮ টা পর্যন্ত এদের মৃত্যু হয়েছে। এছাড়াও ২৪ ঘন্টায় আরো ২৩২ জনের করোনা শনাক্ত হয়েছে। ৭৪৩ জনের নমুনা নমুনা পরীক্ষায় এই শনাক্তের হার বেড়ে ৩১.২২ শতাংশ হয়েছে। গত ৭ দিনে কুষ্টিয়ায় ১৬শ’ ১৫ জন করোনায় আক্রান্ত হয়েছে এ তথ্য নিশ্চিত করেছেন কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার তাপস কুমার সরকার। তিনি আরও জানান, এই ৭ দিনে ৭৮ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত ২৯৬ জনের মৃত্যু হলো। করোনা ডেটেকিডেড কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ২শ’ বেডে করোনা ও এর উপসর্গ নিয়ে ভর্তি আছেন ২শ’ ৮৯ জন রোগী। এর মধ্যে ২০২ জন করোনা আক্রান্ত রোগী। প্রায় ৭০ শতাংশ রোগীদের অক্সিজেন প্রয়োজন হচ্ছে। এদিকে, চলমান লকডাউন বাস্তবায়নে চেকপোস্ট আছে, সেখানে পুলিশও আছে, কিন্তু মানুষ তেমন কোন বাধা ছাড়াই চলাচল করছে। বাইরে বের হওয়া অধিকাংশ মানুষরা স্বাস্থ্যবিধি মানছেনা।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com