শুক্রবার, ২৬ Jun ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন

News Headline :
পাবনায় নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধ এবং বাল্যবিবাহ বিষয়ক র‌্যালি ও আলোচনা সভা জাতীয় বাজেট দেশের গুরুত্বপূর্ণ দলিল; প্রফেসর ড. মো. ফজলুল হক পাবনার আটঘরিয়ায় অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচি নওগাঁর বদলগাছীতে দলীয় প্রভাব খাটিয়ে জমি দখলের চেষ্টা পাবনায় চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় কারিগরি শিক্ষার ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত পাবনার ভাঙ্গুড়ায় আশ্রয়ণ প্রকল্পের ৩৫ টি ঘর বিক্রির অভিযোগ পরিত্যক্ত ঘরে চলছে জুয়া-মাদক ও অনৈতিক কর্মকাণ্ড  রাজশাহীর বিনোদপুরে দুই রেস্তোরাঁয় হামলা, বিস্ফোরণ: দুই মামলায় জামায়াত নেতা-সহ ৩০ জন আসামী নগরীর মেহেরচন্ডী এলাকায় বাবাকে হত্যা করে পালালো রাবি শিক্ষার্থী কিশোরগঞ্জে মানবেতর জীবনযাপন অনাহারে দিন কাটছে বৃদ্ধ দুর্গাচরণের

কুষ্টিয়ায় র‌্যাবের অভিযানে সৌদি রিয়াল প্রতারক চক্রের ২জন সদস্য গ্রেফতার

Reading Time: < 1 minute

সংবাদ বিজ্ঞপ্তি:

শিরোনাম ঃ কুষ্টিয়ায় র‌্যাবের অভিযানে সৌদি রিয়াল প্রতারক চক্রের ০২ জন সদস্য গ্রেফতার।

ঘটনার সংক্ষিপ্ত বিবরণঃ র‌্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লীডার মোহাম্মদ ইলিয়াস খান এর নেতৃত্বে একটি চৌকষ আভিযানিক দল অদ্য ১১ জানুয়ারি ২০২৩ ইং তারিখ বিকাল ০৫:২০ ঘটিকায় “কুষ্টিয়া জেলার ভেড়ামারা থানাধীন ভেড়ামারা মধ্যবাজার এলাকায়” একটি বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে সৌদি আরবের রিয়াল কেনাবেঁচা চক্রের সদস্য ১। মোঃ আকরামুল ইসলাম(৩৪), পিতা-সুখ চাঁদ মন্ডল, ২। মোঃ আশরাফুল ইসলাম(৪০), পিতা-জিল্লাল সরদার, উভয় সাং-সংগ্রামপুর, থানাঃ দৌলতপুর, জেলা-কুষ্টিয়াকে ৫০/- সৌদি রিয়াল সহ গ্রেফতার করা হয়। উক্ত প্রতারক চক্রের সদস্যগণ দীর্ঘদিন যাবত সৌদি রিয়াল বিক্রয়ের কথা বলে সহজ সরল লোকজনের সাথে প্রতারণা করে আসছিল। উল্লেখ্য যে, এই ধরণের প্রতারক চক্রের সক্রিয় সদস্যদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রেখে প্রতারক মুক্ত সমাজ গঠনে র‌্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া বদ্ধপরিকর। র‌্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া’কে তথ্য দিন মাদক, অস্ত্র ও জঙ্গীমুক্ত বাংলাদেশ গঠনে অংশ নিন।

স্বাক্ষরিতঃ মোহাম্মদ ইলিয়াস খান,স্কোয়াড্রন লীডার, কোম্পানী কমান্ডার

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com