সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন

News Headline :
পাবনা জেলা পুলিশ মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হরমুজের নিরাপত্তায় মিত্রদের সহযোগিতা চাইছেন ট্রাম্প জাতিসংঘ অধিবেশনে সভাপতি পদে রাশিয়ার সমর্থন চাইলেন শামা ওবায়েদ কুষ্টিয়ায় সড়ক দূর্ঘটনা রোধে প্রয়োজনীয়পদক্ষেপ গ্রহণের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত ইরান যুদ্ধের মধ্যেই জাপানে ক্ষেপনাস্ত্র ছুঁড়ল উত্তর কোরিয়া রাজশাহীতে বিপুল পরিমান ইস্কাফ সিরাপসহ মাদক কারবারী গ্রেফতার আসলাম স্মৃতি সংঘের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত পাবনার ভাঙ্গুড়া শরৎনগর হাটের টোল রেট পুনঃনির্ধারণের দাবি; জেলা প্রশাসকের কাছে আবেদন পাবনার ভাঙ্গুড়ায় আগুনে পুড়ে নিঃস্ব ৪ পরিবার, অসহায়দের পাশে উপজেলা প্রশাসন পাবনার ভাঙ্গুড়ায় মশক নিধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

কুষ্টিয়ায় র‌্যাবের অভিযানে হত্যা মামলার আসামী গ্রেফতার

Reading Time: < 1 minute

সংবাদ বিজ্ঞপ্তি, র‌্যাব-১২, সিপিসি-১ :
কুষ্টিয়ায় র‌্যাবের অভিযানে দৌলতপুর উপজেলার ফিলিপনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নঈমুদ্দিন সেন্টু হত্যা মামলার প্রধান আসামি মোঃ তরিকুল ইসলাম টুকু গ্রেফতার।
গত ৩০ সেপ্টেম্বর ২০২৪ তারিখ কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ফিলিপনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নঈমুদ্দিন সেন্টু (৫৮)কে পূর্ব শত্রুতার জের ধরে দুষ্কৃতিকারীরা ইউনিয়ন পরিষদের নিজ কার্যালয়ে নির্মমভাবে গুলি করে হত্যা করে। উক্ত হত্যাকাণ্ডের প্রেক্ষিতে নিহতের ছেলে বাদী হয়ে কুষ্টিয়া জেলার দৌলতপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন, যার মামলা নং-১, তারিখ ১/১০/২০২৪, ধারা-৩০২/৩৪ পেনাল কোড ১৮৬০। উক্ত মামলার এজাহার নামীয় আসামিদের গ্রেফতারের জন্য সিপিসি-১, কুষ্টিয়া গোয়েন্দা নজরদারি শুরু করে। এরই ধারাবাহিকতায় র‌্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের একটি আভিযানিক দল গত ১৪ অক্টোবর ২০২৪ তারিখ রাত ১০:১০ ঘটিকার সময় র‌্যাব সদর দপ্তর গোয়েন্দা শাখার সহযোগিতায় উক্ত হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী ও ১ নং এজাহার নামীয় আসামি মোঃ তরিকুল ইসলাম টুকু(৪৫), পিতা-মোঃ মহির উদ্দিন আহমেদ @ মহির ঠাকুর, সাং-ফিলিপনগর, থানা-দৌলতপুর, জেলা-কুষ্টিয়াকে পাবনা জেলার সদর থানাধীন গোবিন্দপুর গ্রাম হতে গ্রেফতার করে। পরবর্তীতে গ্রেফতারকৃত আসামিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার নিকট হস্তান্তর করা হয়েছে।

স্বাক্ষরিত-মোহাম্মদ ইলিয়াস খান,স্কোয়াড্রন লীডার,কোম্পানী কমান্ডার

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com