মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০১:৪৪ অপরাহ্ন

News Headline :
বাংলা নববর্ষের শুভেচ্ছা পাবনায় নবাগত জেলা প্রশাসক আমিনুল ইসলামের দৃঢ় অঙ্গীকার: দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স, গড়বেন মডেল শহর র‌্যাবের অভিযানে বিদেশী রিভলভার ও গুলিসহ গ্রেফতার ১ যুক্তরাষ্ট্র স্বৈরতান্ত্রিক মনোভাব পরিত্যাগ করলেই দুই দেশের মধ্যে সমঝোতা সম্ভব: পেজেশকিয়ান বদলগাছীতে খাল পুনঃখনন উদ্বোধন করলেন সংসদ সদস্য ফজলে হুদা বাবুল তরুণ প্রজন্মকে বিসিএস নামক ‘অসুখ’ থেকে বের হতে হবে: ডা. জাহেদ রামেক হাসপাতালে ফ্যাসিস্ট সিন্ডিকেট অপসারণের দাবিতে রাজশাহীতে মানববন্ধন ভাঙ্গুড়ায় মাদকদ্রব্য ও অর্থ সহ ২ জন ‘ব্যবসায়ী কে আটক  ভাঙ্গুড়ায় বাঁশবাড়িয়া সাবমারসিবল সড়কের বেহাল দশা, ব্রিজ আছে কিন্তু রাস্তা নেই- জনদুর্ভোগ চরমে পাবনা সদর হাসপাতালে হাম ও হামের উপসর্গ নিয়ে ৫৯জন রোগী ভর্তি রয়েছে

কুষ্টিয়ায় সাংবাদিক সম্রাট আলীকে অপহরণ ও বেধড়ক মারপিট

Reading Time: < 1 minute

রাশেদুল ইসলাম, কুষ্টিয়া:

কুষ্টিয়ায় আবারও সাংবাদিককে অপহরণ এবং ঘরে আটকিয়ে বেধড়ক মারপিটের ঘটনা ঘটেছে। গতকাল আনুমানিক সকাল ৯ টার সময় কুষ্টিয়ার জগতির বিআইডিসি বাজার হতে কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসি ও সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার সদস্য, দৈনিক আরশীনগর পত্রিকার ষ্টাফ রিপোর্টার ও দৈনিক কুষ্টিয়ার সকাল এর সম্পাদক সম্রাট আলী পেশাগত দায়িত্ব পালনের জন্য যায়।
এসময় সুগারমিল এলাকার চিহ্নিত সন্ত্রাসী ও প্রতারক নাসির মন্ডল, পিতা নুরুজ্জামান ও মিতুল মন্ডল, পিতা নাসির মন্ডল সহ সন্ত্রাসী বাহিনী অপহরণ করে নাসিরের বাড়িতে নিয়ে যায়। সেখানে ঘরে আটকে রেখে দেশীয় অস্ত্রের আঘাতে বেধড়ক মারপিট করে সাংবাদিক সম্রাট আলীকে। এলাকাবাসী বিষয়টি কুষ্টিয়া মডেল থানা ও জগতি পুলিশ ক্যাম্পকে জানালে জগতি পুলিশ ক্যাম্পের এসআই কামরুজ্জামান সঙ্গীয় ফোর্স নিয়ে নাসিরের বাড়িতে অভিযান চালিয়ে সাংবাদিক সম্রাট আলীকে জিম্মিদশা থেকে উদ্ধার করে। স্থানীয়রা তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করে। সেখানে তার চিকিৎসা চলছে। সাংবাদিক সম্রাট আলী প্রতারক চক্রের প্রধান নাসির মন্ডলের নামে সংবাদ প্রকাশ করলে তার উপর ক্ষিপ্ত হয়ে অপহরণ করে। হাসপাতালের বেডে চিকিৎসারত সাংবাদিক সম্রাট আলী জানান, আমার শরীরের বিভিন্ন জায়গায় নাসির মন্ডল ও তার ছেলে মিতুল মন্ডল ব্যাপক মারপিট করে। আমি দাঁড়াতে পারছি না এমনকি বসতেও পারছিনা। আমাকে
ধারালো অস্ত্র দেখিয়ে নাসির বলে, তোকে জবাই করে গড়ইয়ে ভাসিয়ে দিবো। দেখি  তোর কোন বাপ ঠেকায়? এ বিষয়ে কুষ্টিয়া মডেল থানার একটি এজাহার দাখিল করা হয়েছে। বিষয়টি জানাজানি হলে কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসি সহ সর্বস্তরের গণমাধ্যমকর্মীরা এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। বিএফইউজে- বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি আফরোজা আক্তার ডিউ, সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার সভাপতি রাশেদুল ইসলাম বিপ্লব, সাধারণ সম্পাদক মাহমুদ হাসান, কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসির সাধারণ সম্পাদক সোহেল রানা সাংবাদিক সম্রাট আলীর অপহরণ ও হামলাকারীকে অবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় আনার জোর দাবি জানান। কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসি সাংবাদিক সম্রাট আলীর হামলার প্রতিবাদে ক্লাবের সামনে বেলা ১১ টায় মানববন্ধনের ডাক দিয়েছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com