বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন

News Headline :
বাংলা নববর্ষের শুভেচ্ছা পাবনায় নবাগত জেলা প্রশাসক আমিনুল ইসলামের দৃঢ় অঙ্গীকার: দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স, গড়বেন মডেল শহর র‌্যাবের অভিযানে বিদেশী রিভলভার ও গুলিসহ গ্রেফতার ১ যুক্তরাষ্ট্র স্বৈরতান্ত্রিক মনোভাব পরিত্যাগ করলেই দুই দেশের মধ্যে সমঝোতা সম্ভব: পেজেশকিয়ান বদলগাছীতে খাল পুনঃখনন উদ্বোধন করলেন সংসদ সদস্য ফজলে হুদা বাবুল তরুণ প্রজন্মকে বিসিএস নামক ‘অসুখ’ থেকে বের হতে হবে: ডা. জাহেদ রামেক হাসপাতালে ফ্যাসিস্ট সিন্ডিকেট অপসারণের দাবিতে রাজশাহীতে মানববন্ধন ভাঙ্গুড়ায় মাদকদ্রব্য ও অর্থ সহ ২ জন ‘ব্যবসায়ী কে আটক  ভাঙ্গুড়ায় বাঁশবাড়িয়া সাবমারসিবল সড়কের বেহাল দশা, ব্রিজ আছে কিন্তু রাস্তা নেই- জনদুর্ভোগ চরমে পাবনা সদর হাসপাতালে হাম ও হামের উপসর্গ নিয়ে ৫৯জন রোগী ভর্তি রয়েছে

কুষ্টিয়ার খোকসা উপজেলার শিমুলিয়া ইউনিয়নের বসোয়া গ্রামের যুদ্ধকালীন সময়ের পরিত্যক্ত একটি গ্রেনেড উদ্ধার হয়েছে:

Reading Time: < 1 minute

মোঃ জহুরুল ইসলাম:

বুধবার (১৬ জুন) মুক্তিযোদ্ধা মৃত স্বামী আব্দুর রহিম বিশ্বাসের স্ত্রী রিজিয়া খাতুন (৫৫) এক মাস আগে বসত ঘরের পিছনে শিমুল গাছ কাটতে গিয়ে যুদ্ধকালীন সময়ে ব্যবহৃত পরিত্যক্ত একটি গ্রেনেড পায়। উক্ত গ্রেনেড টি কাওকে না জানিয়ে নিজ ঘরের মাচার নিচে রেখে দেয়।ঘটনার কিছু দিন বৃদ্ধার জামাই মহির স্থানিয় লোকজন কে জানায়। ঘটনা জানাজানি হওয়ায় বুধবার দুপুরে খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মোঃ আশিকুর রহমান এর একটি টিম ঘটনা স্থলে গিয়ে পরিত্যক্ত গ্রেনেডটি উদ্ধার করে। পরে পুলিশ বসোয়া বাজারের পিছনে একটি খোলা জায়গায় বালি ভর্তি বালতিতে গ্রেনেড টি সতর্ক অবস্থায় পুতে রাখা হয়েছে। এ ব্যাপারে খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মোঃ আশিকুর রহমান জানান, পরিত্যক্ত গ্রেনেডটি উদ্ধার করে নিরাপদ জায়গায় রাখা হয়েছে। স্থানীয় পুলিশ ও চকিদারের সমন্বয় ওটা পাহারাদার নিয়োগ করা হয়েছে। ঢাকা বোম ডিসপোজেবল ইউনিটকে আমন্ত্রণ জানানো হচ্ছে এসপি মহোদয় এর মাধ্যমে। উনারা আসলে এটাকে নিষ্ক্রিয় করা হবে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com